Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি বিধায়কের কণ্ঠে অনুব্রত-র ‘ভাষা’, ওসিকে পেটানো থেকে থানা জ্বালানোর হুমকি

তৃণমূলের হেভিওয়েট অনুব্রত মণ্ডল পুলিশকে বোম মারার নিদান দিয়েছিলেন, তা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার অনুব্রত মণ্ডলের অনুকরণে বিজেপির বিধায়ক থানা জ্বালিয়ে দেওয়ার নিদান দিলেন।

তৃণমূলের হেভিওয়েট অনুব্রত মণ্ডল পুলিশকে বোম মারার নিদান দিয়েছিলেন, তা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার অনুব্রত মণ্ডলের অনুকরণে বিজেপির বিধায়ক থানা জ্বালিয়ে দেওয়ার নিদান দিলেন। শনিবার বর্ষশেষের দিনে প্রকাশ্য সভায় বিজেপির বিধায়ক স্বপন মজুমদার পুলিশকে গাছে বেঁধে পেটানোর পর থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেন।

মঙ্গলবার আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাগে অশোকনগরের পঞ্চায়েত দফতরে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি। কর্মসূচি চলাকাকীন এক বিজেপি নেতা দিলীপ বৈদ্যকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে অশোকনগর থানার কাছে একটি বিক্ষোক্ষ সমাবেশ করা হয় বিজেপির তরফে।

বিজেপি বিধায়কের কণ্ঠে অনুব্রত-র ‘ভাষা’, বিতর্ক

এই সমাবেশে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার হুমকি দেন পুলিশকে নিশানা করেন। তিনি বলেন, ওসি-আইসিদের গাছে বেঁধে পেটান। তাতে যদি কেউ গ্রেফতার হন, তাহলে তাঁকে ছাড়ানোর জন্য ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নেবে। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। একথা ঘোষণা করেন বিজেপি বিধায়ক।

বিজেপির নেতা দিলীপ বৈদ্যকে মারধর করা প্রসঙ্গে তিনি বলেন, যে এই কাজ করেছে, তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশ যদি অপরাধীকে গ্রেফতার না করতে পারে, এই থানায় আগুন লাগিয়ে দিন। নীচুতলার পুলিশগুলো কোনও কাজ করেন না। ওসি এবং আইসিদের মাথা ফাটিয়ে দিন। গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছে। আর তা বলতে গেলে বিজেপি নেতাদের ধরে মারধর করা হচ্ছে। তারপরও পুলিশের কোনও ভ্রুক্ষেপ নেই।

বিজেপির বিধায়কের কণ্ঠে এই কথা শুনে হাততালিতে পেটে পড়ে বিক্ষোভ সমাবেশ। এরপর বিধায়ক স্বপন মজুমদার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে বলেন, সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেলে আর কোনও রাস্তা থাকে না। আমাদের একাধিক কার্যকর্তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ২০১৯ সালের পর ২০০-র বেশি কার্যকর্তার দেহ আমাদের শ্মশানের নিয়ে যেতে হয়েছে।

বিজেপি বিধায়কদের কথায়, তা হয়েছে নপুংসক পুলিশের কারণে। এরপর কি আমরা পুলিশকে পুজো করব? পুলিশ ডিউটি না করলে আমাদেরকেও অস্ত্র তুলে ধরতে হবে। কারণ আমরা শান্তি চাই, গণতন্ত্র চাই। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি, কীভাবে গণতন্ত্রের হত্যা হয়েছে। আর গণতন্ত্রের হত্যায় মদত দিয়ে চলেছে দলদাস পুলিশ।

মঙ্গলবার আমাদের দলের এক নেতা প্রহৃত হওয়ার পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তারপর পুলিশের বিরুদ্ধে যদি কোনও হুমকি আসে, সেটা কি অনুচিত? অর্থাৎ বিধায়ক তাঁর এই বক্তব্য থেকে এতটুকু সরছেন না। তিনি বলেন, আমার বিরদ্ধে মামলা হলে হোক, অনেক মামলা খেয়েছি, আরও একটা মামলা খেতে কোনও আপত্তি নেই আমার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+