ভাইপো রানি মৌমাছি, ২০১১-য় দিল্লি থেকে ল্যান্ড করে কী করেছেন অভিষেক, ফাঁস করলেন শুভেন্দু
ভাইপো রানি মৌমাছি, ২০১১-য় দিল্লি থেকে ল্যান্ড করে কী করেছেন অভিষেক, ফাঁস করলেন শুভেন্দু
তোলাবাজ ভাইপোর পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও একটি নতুন তকমা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বারুইপুরের সভা থেকে অভিষেককে আক্রমণ করে শুভেন্দু বলেন আমরা সবাই কর্মী মৌমাছি ওর উনি রানি মৌমাছি। দিল্লি থেকে ২০১১ সালে বাংলায় ল্যান্ড করে মধু খেয়েছেন কেবল। দলের জন্য কাজ করা দল তৈরি করা কী জিনিস তিনি জানেন না। এবার ডায়মন্ড হারবার দখলের চ্যালেঞ্জ ছুড়ে িদয়েছেন শুভেন্দু।

অভিষেক রানি মৌমাছি
এবার অভিষেকের গড়েও এবার থাবা বসিয়েছে বিজেপি। বারুইপুরে শুভেন্দুর সভায় যৌগ দিয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস বিধায়ক দীপক হালদার সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। বারুইপুরের সভা থেকেই তাই অভিষেককে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা সবচেয়ে বেশি ভাল ফল করবে বিজেপি এমনই দাবি করেছেন শুভেন্দু। তোলাবাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার রানি মৌমাছি বলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে দিল্লি থেকে উড়ে এসে দলে যোগ দিয়েছিলেন অভিষেক। আর বাকিরা সকলে কর্মী মৌমাছি ছিলেন বলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।

কয়লা পাচারের টাকা কোথায় যায়
কয়লা পাচার কাণ্ডে এভার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-কে তলব করেছে সিবিআই। বারুই পুরের সভায় থেকে প্রকাশ্যে একথা জানিয়েছেন শুভেন্দু। তিনি কটাক্ষ করে বলেছেন এবার আর বেশি দেরি নেই। চৌকাঠ পেরোলেই শুভেন্দু। গরুপাচার, কয়লা পাচার কাণ্ডের টাকা ব্যাঙ্ককে যায়। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ইঙ্গিত করেছেন শুভেন্দু অধিকারী। কয়লা পাচারের টাকা অভিষেকের স্ত্রীর অ্যাকাউন্টে যায় প্রমাণ দিতে সভা মঞ্চ থেকে একটি চেকের ফ্লেক্স দেখিয়েছেন শুভেন্দু।

অভিষেককে চ্যালেঞ্জ
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে থাবা বসাবে বিজেপি প্রকাশ্য চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দ্ু অধিকারী। এদিন অভিষেকের গড়ের বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন মোদ ১৩৫ জন বিজেপিতে যোগ দিয়েছেন তার মধ্যে ১০৫ জন তৃণমূল কংগ্রেস নেতা। কাজেই একেবারে ভাঙন শুরু হয়ে গিয়েছে অভিষেকের গড়ে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিজেপি সবথেকে বেশি ভাল ফল করবে বলে জানিয়েছেন তিনি।

টিকা চোর তৃণমূল
আম্ফানের টাকা চোর, লকডাউনে চাল চোর, এবার টিকা চোর বিজেপি। বারুইপুরের সভা থেকে শাসক দলকে নতুন তকমা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন ডাক্তার নার্সদের টিকা নিয়ে নিচ্ছে শাসক দলের নেতারা। এঁদের সরাতে মোদী সরকারের নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার গড়ার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications