অভিষেকের চোখের সামনে ভাঙবে সবুজ দুর্গ, দঃ ২৪ পরগনায় তৃণমূলকে ৩১-০ করার চ্যালেঞ্জ শুভেন্দুর

অভিষেকের চোখের সামনে ভাঙবে সবুজ দুর্গ, দঃ ২৪ পরগনায় তৃণমূলকে ৩১-০ করার চ্যালেঞ্জ শুভেন্দুর

বিজেপিতে যোগ দেওয়ার পর অবিভক্ত মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসকে ৩৫-০ করারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার অভিষেকের গড়ে গিয়ে দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসকে ৩১ শূন্য করে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। অভিষেকের গড়ে ঘুন ধরতে শুরু করে দিয়েছে। বারুইপুরে ১০৫ জন তৃণমূল কংগ্রেস নেতার বিজেপিতে যোগদান সেদিকেই ইঙ্গিত করছে বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু।।

শুভেন্দুর চ্যালেঞ্জ

শুভেন্দুর চ্যালেঞ্জ

ঘুন ধরতে শুরু করেছে অভিষেকের গড়ে। বারুইপুরে বিজেপির সভায় শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ১০৫ জন। তারমধ্যে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিপক হালদারও রয়েছেন। এছাড়াও একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান যোগ দিয়েছেন বিজেপিতে। তারপরেই বারুই পুরের সভা থেকে দক্ষিণ ২৪ পরগনা গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়ে রাখলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

 ৩১-এ-৩১ পাবে বিজেপি

৩১-এ-৩১ পাবে বিজেপি

যে দক্ষিণ ২৪ পরগনাকে নিয়ে তৃণমূলের এতো বেশি দম্ভ। সেই দম্ভ চূর্ণ করার সময় হয়ে এসেছে। একুশের ভোটে দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে ভাল ফল করবে বিজেপি। বারইপুরের সভা থেকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কুলতলি, পাথর প্রতিমা, গোসাবা, ঝড়খালে, সন্দেষখালি সবই বিজেপির দখলে চলে এসেছে। এবার ক্যানিং, ভাঙড় সহ সংখ্যালঘু এলাকা গুলি আয়ত্তে আনতে পারলেই কেল্লা ফতে।

সুকৌশলে এগোচ্ছে বিজেপি

সুকৌশলে এগোচ্ছে বিজেপি

একুশ জয়ের লক্ষ্যে একেবারে মেপে মেপে পা ফেলতে শুরু করেছেন অমিত শাহরা। গঙ্গার দুই পাড়ে শাসক দলে ভাঙন ধরিয়ে ফেলেছেন তাঁরা। একেবারে বেছে বেছে কাঁটা ফুটছে জেলায় জেলায়। প্রথম ধাক্কাটা গঙ্গার ওপারে পূর্ব মেদিনীপুরকে দিয়ে শুরু করেছিলেন অমিত শাহরা। শুভেন্দুকে বিজেপিতে যোগ দিয়ে পুরো মেদিনীপুরে গরুয়া ঝড়ের প্রস্তুতি সেরে রেখে গিয়েছেন। এবার গঙ্গার এপারে হাওড়ায় ভাঙন ধরাতেও সফল। রাজীবের বিজেপিতে যোগদানে অমিতের সুনিপুণ রণকৌশল লুকিয়ে আছে তাতে কোনও সন্দেহ নেই। তার আগেই শোভনকে দলে টেনে এনে দক্ষিণ ২৪ পরগনায় গেরুয়া ঝড়ের পরিস্থিতি তৈরি করে ফেলেছেন অমিত শাহরা। এবার কেবল সময়ের অপেক্ষা। তারপরেই সবুজ দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়বে দক্ষিণ ২৪ পরগনায়।

 দক্ষিণবঙ্গ জয়ে বিজেপির হাতিয়ার

দক্ষিণবঙ্গ জয়ে বিজেপির হাতিয়ার

দক্ষিণবঙ্গ জয়ে বিজেপির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে শুভেন্দু অধিকারী আর শোভন চট্টোপাধ্যায়। রাঢ়বঙ্গের অনেকটাই আগে থেকে দখলে এনেফেলেছিলেন তাঁরা। আসানসোল, দুর্গাপুরে বিজেপির ভোট মন্দ নয়। পুরুলিয়া-বাঁকুড়াকেও বিজেপি ঘাঁটি তৈরি করে ফেলেছে। বাকি ছিল মেদিনীপুর, জঙ্গলমহল, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা। এবার সেখানেও ঘাঁিট মজবুত করতে শুরু করে দিয়েছে বিজেপি শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+