ত্রিশূল নিয়ে খতম করব তৃণমূলকে, বিজয়া সম্মেলনী থেকে হুঙ্কার বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের

ত্রিশূল নিয়ে খতম করব তৃণমূলকে, বিজয়া সম্মেলনী থেকে হুঙ্কার বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের

ফের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক আক্রমণ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। ব্যারাকপুরে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান থেকে ত্রিশূল দিয়ে তৃণমূল কংগ্রেসকে খতম করার হুঙ্কার দিয়েছেন তিনি। এদিন বিজয়া সম্মিলনীতে রাজু বন্দ্যোপাধ্যায়ের হাতে ত্রিশূল তুলে দিয়েছিলেন উদ্যোক্তারা। সেই ত্রিশূল হাতে নিয়েই এই মন্তব্য করেন বিজেপি নেতা।

তৃণমূলকে আক্রমণ রাজু

তৃণমূলকে আক্রমণ রাজু

ত্রিশূল দিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে খতম করার হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোরাধ্যায়। ব্যারাকপুরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে রাজু বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেছেন। ব্যারাকপুরে বিজয়া সম্মেলনীতে রাজু বন্দ্যোপাধ্যায়ের হাতে ত্রিশূল তুলে দিয়েছিলেন উদ্যোক্তা। পরে মঞ্চে দাঁড়িয়ে সেই ত্রিশূল হাতেই এই মন্তব্য করেন বিজেপি নেতা।

পুলিসকে আক্রমণ রাজু বন্দ্যোপাধ্যায়ের

পুলিসকে আক্রমণ রাজু বন্দ্যোপাধ্যায়ের

কয়েকদিন আগে রাজ্যের পুলিস প্রশাসনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন যে পুলিসরা মানুষ খুন করছে তাঁদের আর চাকরি করতে হবে না। বিজেপি ক্ষমতায় এলে তাঁদের হিসেব নেবে বলে রীতিমতো হুঙ্কর দিয়েছিলেন তিনি।

অমিত শাহের আগমনের প্রস্তুতি

অমিত শাহের আগমনের প্রস্তুতি

৫ নভেম্বর রাজ্যে আসছেন বিজেপির চাণক্য অমিত শাহ। ইতিমধ্যেই বিজেপি শিবিরে তার তৎপরতা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের একাধিক জেলায় দলীয় কর্মীদের নিয়ে সভা করেছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া থেকে শুরু করে ব্যারাকপুরেও সভা করেছেন তিনি।

দিলীপকে নিয়ে জল্পনা

দিলীপকে নিয়ে জল্পনা

ইতিমধ্যেই আবার বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে দিলীপ ঘোষকে সরানো নিয়ে জল্পনা শুরু হয়ে গিেয়ছে রাজনৈতিক মহলে। যদিও সেই সব জল্পনা উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। উল্টে রাজ্যে আরও বেশি করে রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন িদলীপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+