Arjun Singh: গণনার আগেরদিন বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংয়ের, পুলিশ কমিশনারেরে ছক ফাঁস বিজেপি প্রার্থীর
ভোগ গণনার আগের দিকে রাজ্য জুড়ে চলছে অশান্তি। একাধিক জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার খবর আসছে। ইতিমধ্যেই ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন গণনার দিন বিজেপির কাউন্টিং এজেন্টদের হেনস্থা করার পরিকল্পনা করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া পোস্টে অর্জুন সিং অভিযোগ করেছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার পরিকল্পনা করে রেখেছে। এই নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন অর্জুন সিং। আগামীকাল গণনা কেন্দ্রগুলিতে যাতে বিজেপির কাউন্টিং এজেন্টরা ঠিক মতো কাজ করতে না পারে তার পরিকল্পনা করা হচ্ছে।

ব্যারাকপুরের পুলিশ কমিশনারের বিরুদ্ধে মারাত্বক অভিযোগ বিজেপির প্রার্থী অর্জুন সিংহের।পুলিশ কমিশনারের নির্দেশে বিজেপির কাউন্টিং এজেন্টদের হেনস্তা করার পরিকল্পনা। বিজেপির এজেন্ট দের কাউন্টিং সেন্টারে ঢুকতে বাধা দেওয়া হতে পারে বলে আশঙ্কা অর্জুন সিংহের।
নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে এক্স হ্যান্ডেলে পোস্ট ব্যারকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের।টিটাগড় পৌর সভা চেয়ারম্যান কমলেশ শাও এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ অর্জুন সিংহের। নাকা চেকিংয়ের নামে বিজেপি কাউন্টিং এজেন্ট দের বাধা সৃষ্টি করতে পারে পুলিশ বলে আশঙ্কা প্রকাশ অর্জুনের। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ কাউন্টিং সেন্টারের বাইরে অবৈধ জমায়েত করার জন্য তৃণমূল কর্মী দের ফোনে বার্তা পাঠাচ্ছেন বলে অভিযোগ অর্জুন সিংহের ।
ব্যারাকপুর ক্যান্তমেন্ট বোর্ড অঞ্চলে তৃণমূলের ক্যাম্প করা হচ্ছে বলে অভিযোগ অর্জুনের। নির্বাচন কমিশন কি তৃণমূল কে কাউন্টিং সেন্টারের বাইরে ক্যাম্প করার অনুমতি দিয়েছে প্রশ্ন অর্জুন সিংহের। ব্যারাকপুর কন্টনমেন্ট বোর্ড যদি অনুমতি দিয়ে থাকে তাহলে বিজেপি কে ও ক্যাম্প করতে দিতে হবে বলে দাবি অর্জুন সিংহের। নাহলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ কে এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দেওয়ার আবেদন জানালেন অর্জুন সিংহ।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications