ভবানীপুর থানা এলাকায় খুন হওয়ার পর কী ঘটে গিয়েছে? 'ভিঞ্চিদা'য় রহস্যভেদে মাস্টার স্ট্রোক সৃজিতের
'রহস্য ভেদ' যদি বিষয়বস্তু হিসাবে একটি ক্যানভাস হয়ে থাকে, তাহলে তার নিপুণ শিল্পী হিসাবে উঠে আসবেন সৃজিত মুখোপাধ্যায়।
'রহস্য ভেদ' যদি বিষয়বস্তু হিসাবে একটি ক্যানভাস হয়ে থাকে, তাহলে তার নিপুণ শিল্পী হিসাবে উঠে আসবেন সৃজিত মুখোপাধ্যায়। 'ভিঞ্চিদা' মুক্তি পাওয়ার পর মনে হচ্ছে 'ইয়েতি অভিযান' বা 'শাহজাহান রিজেন্সি' কোনও দুঃস্বপ্ন ছিল। ফের একবার সিনেমার ২২ গজে সদর্পে ফিরে এলেন সৃজিত। সঙ্গে আবারও বাঙালি দর্শকের কাছে ফিরিয়ে দিলেন চেনা রুদ্রনীল , ঋত্বিকদের। অনির্বান, ঋত্বিক, রুদ্রনীল, তিনজন গুণী অভিনেতাতে নিয়ে মাল্টিস্টারকাস্টের এই ফিল্মে দর্শক মন বুঁদ হতে বাধ্য।

চিত্রনাট্য
ভবানীপুর থানা এলাকায় এক কিশোরের হাতে খুন। প্রথম দৃশ্যের রক্তাক্ত এক পর্ব তুলে ধরার পরই, দর্শক একটু হকচকিয়ে উঠতেই 'ল অফ ক্রাইমস' এর প্রসঙ্গ উঠে আস। যা কিশোর বয়স থেকেই পড়তে অভ্যস্ত আদি বোস। শুরু হয় এক রহস্য সফর। অন্যদিকে, গল্পে রয়েছেন এক মেক আপ আর্টিস্ট , ভিঞ্চিদা (রুদ্রনীল)। জীবনে তাঁর লক্ষ্য শিল্প লিওনার্জো দা ভিঞ্চির মতো করে নিজের শিল্পী সত্ত্বাকে গড়ে তোলা। আর তাঁর জীবনেই ঘটনা চক্রে এসে পড়েন আদি বোস (ঋত্বিক চক্রবর্তী)। এসে পড়েন জয়া (সোহিনী)। আর ধীরে ধীরে অদ্ভুতভাবে অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে থাকেন ভিঞ্চিদা। তবে এই গল্পে আরও একজন রয়েছেন। রয়েছে আর্রও এক রহস্যজাল। যার উত্তর ছবির পরতে পরতে লুকিয়ে রয়েছে।

অভিনয়
আরও একবার স্ক্রিনে এলেন, দেখলেন আর মন জয় করে চলে গেলেন ঋত্বিক চক্রবর্তী। তবে দর্শকের নজর একাই কাড়তে পারেননি ঋত্বিক। এই ছবির অন্যতম ইউএসপি রুদ্রনীল। অসামান্য অভিনয়ের দাপটে রুদ্রনীল আর ঋত্বিক যেন কোথাও গিয়ে স্ক্রিনে টেক্কা দেওয়ার লড়াইয়ে ছিলেন। আলাদা করে এই ছবি প্রশংসার দাবি রাখে সোহিনী ও অনির্বানের।

পরিচালনা
১ ঘণ্টা ৫৭ মিনিটের ফিল্মে সৃজিত আবার মনে করিয়ে দিয়েছেন '২২ শে শ্রাবণ' -এর টানটান উত্তেজনা বাঙালিকে তিনিই এনে দিয়েছিলেন। বিদেশী ছবি থেকে চিত্রনাট্য ধার কার বিতর্ক থাকলেও, গল্প আর রহস্যকে 'বাঙালিয়ানায়' মুড়ে ফেলতে তিনি যে মাস্টারস্ট্রোক দিতে পারেন 'ভিঞ্চি দা' তারই একটি প্রমাণ।












Click it and Unblock the Notifications