Zoya Factor Review:সোনম-দুলকেরের মিষ্টি প্রেমর মোড়কে কোন গুরুত্বপূর্ণ বার্তা উঠে এলো

অনুজা চৌহানের লেখা বেস্ট সেলার 'জোয়া ফ্যাক্টর' অবলম্বনে তৈরি হয়েছে সোনম কাপুর ও দক্ষিণী তারকা দুলকের সলমন জুটির প্রথম ফিল্ম ।

Rating:
2.0/5
Star Cast: সোনম কাপুর, দুলকের সলমন
Director: অভিষেক শর্মা

অনুজা চৌহানের লেখা বেস্ট সেলার 'জোয়া ফ্যাক্টর' অবলম্বনে তৈরি হয়েছে সোনম কাপুর ও দক্ষিণী তারকা দুলকের সলমন জুটির প্রথম ফিল্ম । এক ক্রিকেটার ও এক বিজ্ঞাপন জগতের ভিন্ন মানসিকতার ব্যক্তিত্বের মধ্যে প্রগাঢ় প্রেম নিয়ে ছবির গল্প। তবে ছবিতে স্টেপ আপ করে দুই তারকা ছক্কা হাঁকাতে পারলেন কি না , তা একনজরে দেখে নেওয়া যাক।

ছবির চিত্রনাট্য

ছবির চিত্রনাট্য

ট্রেলার দেখেই গল্পের ধরন অনেকটা অনুমান করা গিয়েছিল। ছবির গল্প জোয়া সোলাঙ্কিকে (সোনম কাপুর) নিয়ে। ছবির শুরুতেই দেখানো হয় জোয়ার বাড়ির সামনে ভিড় করে চলছে বিক্ষোভ। কারণ ভারত হেরে গিয়েছে ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে। আর উত্তেজিত জনতার দাবি, ভারতের হারের কারণ, জোয়া । কেন এমন ভাবনা তার গল্প একটু ফ্ল্যাশব্যাকে বলা যাক। জোয়া একজন বিজ্ঞাপন জগতের কর্মী। যাঁকে একটি বিশেষ ঘটনার জন্য 'পয়া' বলে মনে করা হত। আবার আরও এক বিশেষ ঘটনার জন্যই এই জোয়াকে 'অপয়া' বলে মনে করতে শুরু করে জনতা। আর এই গোটা ঘটনার মাঝে থেকে যায় এক প্রেমকাহিনি। যে প্রেম কাহিনি নিখিল খোদা (দুলকের সলমন) কে তৈরি হয়েছে। আর সেই প্রেমকাহিনিই এই অসম্ভব যুদ্ধের সঙ্গে জোয়াকে লড়াই করতে সাহায্য করেছে।

অভিনয়

অভিনয়

'জোয়া ফ্যাক্টর ' ছবির হাত ধরে বলিউডের দ্বিতীয় ফিল্মে ধরা দিলেন দুলকের সলমন। মালায়লি এই অভিনেতা দক্ষিণের একাধিক তাবড় পরিচালকের ছবিতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। সেই প্রেক্ষাপটে 'জোয়া ফ্যাক্টর' -এ নিরাশ করেননি দুলকের। তবে সোনম এই ছবিতে বহু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি।

পরিচালনা

পরিচালনা

অভিষেক শর্মার ছবি যেন একটা ফুরফুরে হাওয়ার মতো..। যে হাওয়ার গা ভাসিয়ে দেওয়া যাচ্ছিল প্রথমের দিকে, তবে শেষ রক্ষা করতে পারেননি পরিচালক। বলিউড পরিচালক অভিষেক শর্মার এই ছবি শুরুর দিকে খানিকটা পর্যায় সুন্দর ছন্দ এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে ছবির খাবিকটা তাল কেটে গিয়েছে। যা শেষের দিকে বেসুরো হয়ে দাঁড়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+