The Lion King Movie Review: সেরা ভিস্যুয়াল এফেক্ট নিয়ে হাজির 'লায়ন কিং'

অপেক্ষার প্রহর গোনা শেষ। শুক্রবার ভারতে রিলিজ করল বহু প্রতিক্ষীত 'দ্য়ি লায়ন কিং ২০১৯'! সিনেমার ট্রেলর রিলিজের পর থেকে নতুন রিমেক ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।

Rating:
4.5/5
Star Cast: জন ফেব্রিউ
Director: ডেনাল্ড গ্লোভার, বেওয়ান্সে নোলেস, সেট রোগেন,বিলি এইচনার,

অপেক্ষার প্রহর গোনা শেষ। শুক্রবার ভারতে রিলিজ করল বহু প্রতিক্ষীত 'দ্য়ি লায়ন কিং ২০১৯'! সিনেমার ট্রেলর রিলিজের পর থেকে নতুন রিমেক ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। প্রথম দিন সিনেমা দেখে লেটার মার্কস দিচ্ছেন দশর্করা।

অ্যানিমেটেড মুভি দেখতে ভালো লাগলে আপনার জন্য ভিস্যুয়াল ট্রিট হতে পারে এই সিনেমা। পুরনো গল্পকেই একেবারে ঝকঝকে নতুন মোড়কে প্যাকেজিং করেছে ওয়াল্ট ডিসনি, আট থেকে আশি প্রথম দিনেই যারা নতুন এই লায়ন কিং দেখে ফেলেলেন ,তারা বলছেন অবতারের পর সেরা ভিস্যুয়াল এফেক্ট উপহার দিল এই মুভি!

চিত্রনাট্য

চিত্রনাট্য

নব্বইয়ের দশকে যারা জন্মেছেন তাঁদের ছোটবেলার নস্ট্যালজিয়ার সঙ্গে মিশে রয়েছে লায়ন কিং। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই অ্যনিমেটেড ছবি সেসময় সাড়া ফেলে দিয়েছিল। ছবির কাহিনী একই রেখে বর্তমান যুগের সঙ্গে ঝাঁ চকচকে অ্যানিমেশনে গল্প গেঁথেছেন পরিচালক জন। সেক্ষেত্রে নতুন প্রজন্মের দর্শকদের কাছে জায়গা করে নেওয়াই ছিল প্রথম চ্যালেঞ্জ। সেই সঙ্গে পুরনো লায়ন কিং যারা দেখেছেন ,তাদের সন্তুষ্ট করাও ছিল লক্ষ্য। লায়ন কিংয়ের ২০১৯ এর চিত্রনাট্যকার জেফ ন্যাথানন্স অবশ্য দুই প্রজন্মের মুখেই হাসি ফোটাতে পারলেন। আফ্রিকার জঙ্গল, সেখানকার প্রকৃতি ও পশুদের জীবনযুদ্ধ, এটাই মূল গল্প। সেখানে সিংহশাবক সিম্বা কীভাবে জঙ্গলের রাজা হয়ে উঠবেন সেই গল্পই তুলে ধরা হয়েছে।

মন ভরাবে ভিস্যুয়াল এফেক্ট

মন ভরাবে ভিস্যুয়াল এফেক্ট

ছবির সেরা সম্পদ ভিস্যুয়াল এফেক্ট। জেমস ক্যামেরনের অবতার সিনেমার পর এই ছবি দীর্ঘদিন পর ভিস্যুয়াল এফেক্টের মন কাড়ল। আফ্রিকার জঙ্গল, জন্তু, জানোয়ার, সিম্বার বেড়ে ওঠা, ফ্রেম বাই ফ্রেমের ভিস্যুয়াল এফেক্টই কাল্পনিক গল্পকে একেবারে বাস্তবে পরিণত করেছে। অন্যদিকে স্টোরি টেলিংয়ের আরও এক সম্পদ ছবির মিউজিক। এক্ষেত্রে পরিচালক ১৯৯৪ সালের সুর ও গানকে ধরে রেখেই এগিয়েছেন। ২৫ বছর পার করেও সেই পুরনো লায়ন কিংয়ের সুর ও গানের ম্যাজিক আজও সমান আকর্ষণীয়।

কেন দেখবেন

কেন দেখবেন

ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল! একেবারেই তাই। পুরনো গল্পটা দেখে থাকলে পরিণতি আপনি জানেন। তবুও হলে দিয়ে এযুগের অত্যাধুনিক প্রযুক্তিগত ভিস্যুয়াল এফেক্ট দেখার সুযোগ ছাড়বেন কেন? এর আগে জাঙ্গল বুকের রিমেকে চমক দিয়েছে ডিসনি। এবার ২৫ বছরের পুরনো লায়ন কিংকে নতুনভাবে ফিরিয়ে ছোটবেলার নস্ট্যালজিয়া উসকে দিল ডিসনি। এছবি মিস করা মানে বড় ধাক্কা!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+