বসন্তে সত্যিই কি 'প্রেমে পড়া বারণ'! 'সোয়েটার'-এর বুনোটে বাঁধা পড়ল কোন সম্পর্ক

খানিকটা সোজা আর খানিকটা উল্টো। সোজা উল্টোর খেলায় এক এক ঘর করে এগিয়ে যায় সোয়েটারের বুনোট। আর সেইভাবেই পথ হাঁটে সাধারণ মধ্যবিত্ত, চেনা পথ চলেও মানুষ হারিয়ে যায় অচেনায়..।

Rating:
3.0/5
Star Cast: ইশা সাহা, সৌরভ দাস, শ্রীলেখা মিত্র,ফারহান ইমরোজ
Director: শিলাদিত্য মৌলিক

খানিকটা সোজা আর খানিকটা উল্টো। সোজা উল্টোর খেলায় এক এক ঘর করে এগিয়ে যায় সোয়েটারের বুনোট। আর সেইভাবেই পথ হাঁটে সাধারণ মধ্যবিত্ত, চেনা পথ চলেও মানুষ হারিয়ে যায় অচেনায়..। শিলাদিত্য মৌলিকের ছবি 'সোয়েটার' যতটা এক মেয়ের গল্প ঠিক ততটাই এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের গল্পে, যে পরিবারের মাথায় ঘুরছে মেয়ের বিয়ের মেঘ!.. মেঘ, চাবাগানের দুলকিচালের প্রেক্ষাপটে ঘুরে বেড়ানো এক অসামান্য কাহিনি ইশা , ফারহান, শ্রীলেখাদের 'সোয়েটার' ।

চিত্রনাট্য

চিত্রনাট্য

এই গল্প টুকুর (ইশা)। পাহাড়ে বেড়ে ওঠা টুকুর জন্য এক নামী দামী পরিবার থেকে সম্মন্ধ আসে। ছেলে পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বিয়ের শর্ত একটাই,, মেয়েকে জানতে হবে সোয়েটার বোনা। সঙ্গে সঙ্গে, টুকুর বাবা মা তার হাতে ধরিয়ে দেয় উল। শুরু হয় বিয়ের জন্য টুকুর 'যোগ্য' হওয়ার পথ চলা। বহু সম্মন্ধের মুখে 'না' শোনা টুকু এক অন্য লড়াইয়ে নিজেকে বাঁধতে থাকে, সোয়েটারের এক একটি গিঁটের সঙ্গে সঙ্গে। আর বুনোট যত এগোয়,ততই স্পষ্ট হয় টুকুর জীবনের বহু অচেনা সমীকরণ। কিন্তু শেষে? শেষের উত্তর দিচ্ছে ছবির ক্লাইম্যাক্স।

পরিচালনা

পরিচালনা

পাহাড়ের সবুজ চা বাগানে মেঘের আল্পনা সঙ্গে নিয়ে এক 'মেয়েবেলা'র কাহিনি বলেছেন পরিচালক শিলাদিত্য।ছবির প্রথমাংশ খানিকটা একঘেয়ে হলেও দ্বিতীয়ংশ এগিয়েছে পাহাড়ি নদীর ছন্দে। কোথাও গিয়ে টুকুর গল্প যেন বলিউডের 'কুইন' কে মনে করিয়ে দিয়েছে নিজের বুনোটে।

 অভিনয়

অভিনয়

'রেনবো জেলি'র পর ফের একবার তাক লাগালেন শ্রীলেখা। এই চরিত্রটিতে যাবতীয় সুযোগের সদ্ব্য়বহার করেছেন অভিনেত্রী। অন্যদিকে, ইশা যে ক্রমেই 'টলিউডের কঙ্গনা '-র তকমা কেড়ে নিচ্ছেন তাঁর অভিনয় গুণে , তা বলাই বাহুল্য। ফের একবার আাদা করে নজর কাড়লেন ইশা।

সবশেষে

সবশেষে

জীবনের বহু পদক্ষেপেই তো সোজা পথে হেঁটে পরে উল্টে রাস্তায় হাঁটে বাধ্য হন অনেকে। এই সোজা উল্টোর খেলা আরও সহজ করে যেন দেখিয়ে দিল পিএসএস এন্টারটেনমেন্টের ছবি 'সোয়েটার'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+