Salaar Review: ডাঙ্কিকে চ্যালেঞ্জ সালারের, প্রভাসের রাউডি অবতারের প্রশংসায় নেটপাড়া

প্রথম দিনেই বড় ধমাকা দিতে চলেছে সালার। শাহরুখের ডাঙ্কিকে রীতিমতো চ্যালেঞ্জ জািনয়েই বক্স অফিসে হাজির প্রভাসের সালার। প্রভাসের রাউডি অবতারে মুগ্ধ দর্শকমহল। প্রথম শো থেকেই দর্শকদের প্রশংসায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।

প্রথম থেকে ডাঙ্কির সঙ্গে যেন ঠান্ডা লড়াইয়ে নেমেছিল সালার। একই দিনে প্রথমে মুক্তির দিন ঠিক করা হলেও পরে পরিচালক পিছিয়ে দেন সালারের মুক্তির দিন। শাহরুখের ডাঙ্কির মুক্তির পরের দিনে প্রভাসের সালার মুক্তি পাওয়ার কথা ঘোষণা করেছিলেন পরিচালক। সেই মত আজ অর্থাৎ শুক্রবার থেকেই সিনেমা হলগুলিতে মুক্তি পেয়েছে সালার।

Salaar Review

গতকাল মুক্তি পেয়েছে শাহরুখ খানের ডাঙ্কি। এই নিয়ে শাহরুখ খানের চলতি বছরে তিন নম্বর ছবি ডাঙ্কি। মুক্তির দিনেই শাহরুখের এই ছবি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। শাহরুখ খানের সেরা পারফরমেন্স বলে দাবি করেছেন অনুরাগীরা। ভোর সাড়ে ৫টা থেকে শুরু হয়েছিল শো। শাহরুখ খােনর অনুরাগীরা ঢোল এবং বাজি পুড়িয়ে সিনেমা হলে হাজির হয়েছিলেন।

আগে থেকেই পরিকল্পনা করে শাহরুখের ছবির মুক্তির পরের দিন সালারের মুক্তির দিন ঠিক করেছিলেন পরিচালক। সেই মতো শুক্রবার মুক্তিপায় সালার। এবং মুক্তি পেতেই সিনেমা হলে রীতিমতো হইহই পড়ে গিয়েছে। প্রভাসের নয়া অবচারে চমকে গিয়েছেন দর্শকরা।

ডাঙ্কির জন্য প্রভাসের সালার ধাক্কা খাবে বক্স অফিসে যাঁরা বলেছিলেন তাঁরা সালার েদখার পর এক প্রকার স্তম্ভিত। প্রভাসের এই লুক তাঁরা কল্পনা করতে পারছেন না। প্রসঙ্গত উল্লেখ্য প্রভাসের সারাল নাকি শাহরুখের ডাঙ্কির জন্য অনেক সিনেমা হল পায়নি। এমনই অভিযোগ উঠেছিল। কিন্তু প্রভাসের যে অবতার দেখা গিয়েছে ছবিতে তাতে সিনেমা হলের জন্য বক্স অফিস কালেকশন আটকাবে বলে মনে করছেন না অনেকেই।

শাহরুখের ডাঙ্কিকে অনায়াসেই চ্যালেঞ্জ জানাতে পারে সালার। যদিও প্রথম দিনেই শাহরুখের ডাঙ্কি বক্স অফিসে ৩০ কোটি পার করে ফেলেছে। সালার একদিন পরে মুক্তি পেয়ে প্রথম দিনে কতটাকা কালেকশন করে বক্স অফিসে সেটাই এখন দেখার। তবে সালার দেখার িহড়িক বেশি দেখা গিয়েছে দক্ষিণভারতের সিনেমা হলগুলিতে। প্রভাসের অনুরাগীরা ঢাক-ঢোল বাজিয়ে হাজির হয়েছেন সিনেমা হলে। অনেকে সিনেমা হলের ভেতরেও উন্মাদনা তৈরি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+