'সাহেব , বিবি অউর গ্যাংস্টার ৩'-এ কি মন মজল দর্শকের! সঞ্জয় অভিনীত ছবির গল্প কী নিয়ে
সেলুলয়েডে সদ্য বন্দি হয়েছে তাঁর বায়োপিক 'সঞ্জু'। এরপর সঞ্জয় দত্ত অভিনীত ছবি ঘিরে খানিকটা কৌতবহল বেশিই ছিল দর্শকদের মধ্যে। তাও আবার আপাত 'খলনায়ক' -এর চরিত্রে সঞ্জয় দত্ত।
সেলুলয়েডে সদ্য বন্দি হয়েছে তাঁর বায়োপিক 'সঞ্জু'। এরপর সঞ্জয় দত্ত অভিনীত ছবি ঘিরে খানিকটা কৌতবহল বেশিই ছিল দর্শকদের মধ্যে। তাও আবার আপাত 'খলনায়ক' -এর চরিত্রে সঞ্জয় দত্ত। 'সাহেব বিবি , গ্যাংস্টার ' সিরিজের তৃতীয় ছবির বাকি স্টার কাস্ট একই ছিল। বলতে গেলে , পিচ তৈরিই ছিল, অপেক্ষা ছিল উপযুক্ত বল-এ সঞ্জয়ের ছক্কা হাঁকানোর! কিন্তু তিনি কি তা করতে পারলেন ?

ছবির প্রেক্ষাপট
তিগমাংশু ধুলিয়ার 'সাহেব বিবি গ্যাংস্টার ' সিরিজের তৃতীয় ছবিটির প্রেক্ষাপট একটি রাজনৈতিক চিত্রনাট্য। ছবিতে প্রতাপ সিং (জিম্মি শেরগিল) তাঁর স্ত্রী মাধবী ( মাহি গিল) একের অপরের সঙ্গে একট কূটনৈতিক খেলায় নিবদ্ধ। এদিকে, জেল পেরত আদিত্যর সঙ্গে দেখা হয় রাজস্থানের রাজবংশের সন্তান উদয় প্রতাপ সিং (সঞ্জয় দত্ত)-এর । এরপর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটে চলে। উদত প্রতাপ সিং এর প্রাণ ভ্রমরা একজন নাচনী (চিত্রঙ্গদা সিং)। এরকম এক পরিস্থিতিতে ছবির চরিত্ররা একের অপরের সঙ্গে লড়াই করেছে নিজের নিজের স্বার্থে। কিন্তু তার শেষ কোথায়? উত্তর দিয়েছে দুর্বল ক্লাইম্যাক্স।

অভিনয়
সঞ্জয় দত্তকে ফের একবার আকর্ষণীয় চরিত্রে দেখার আশায় ছিলেন সকলে । কিন্তু সেই জায়গা থেকে হতাশ করলেন সঞ্জয়। জিম্মি শেরগিল এই ফিল্মের অন্য়ান্য ছবির থেকে বেশি স্ক্রিনটাইম পেলেও তা ঠিকঠাক ব্যবহার করতে পারেননি। যথাসাধ্য চেষ্টায় ছিলেন মাহি গিল। তবে কেউই এই ছবির দুর্বল চিত্রনাট্যকে বাঁচাতে পারেননি।

পরিচালনা
তিগমাংশু ধুলিয়ার সবচেয়ে কমজোরি ছবির মধ্যে অন্যতম ছবি 'সাহেব বিবি অউর গ্যাংস্টার '। এই ছবি যেন চেনা সোপ অপেরার থেকেও ধীর গতিতে চলেছে। ছবির গল্প এতটাই দুর্বল যে নামী অভিনেতাদের অভিনয়ও সেভাবে বাঁচাতে পারেনি ছবিকে।

সবশেষে
এযুগে দেশের বিভিন্ন ছবিতে চিত্রনাট্য থেকে ঘরানায় এত রকমের বিভিন্নতা দেখা য়ায়, সেখানে 'সাহেব বিবি অউর গ্য়াংস্টার' অত্যন্ত একঘেয়ে। তিগমাংশু ধুলিয়ার মতো গুণী পরিচালক এই ছবিতে দর্শকদের খানিকটা হতাশ করেছেন।












Click it and Unblock the Notifications