গুজরাত দাঙ্গা থেকে প্রধানমন্ত্রিত্ব পর্যন্ত মোদী সফর কতটা কঠিন ছিল! জানাচ্ছে বিবেকের ছবি
সানি দেওল অভিনীত 'গদর' ছবি মনে আছে! খানিকটা সেই ছাঁচেই 'পিএম মোদী' ছবিটি ফেলতে চেয়েছিলেন পরিচালক উমং কুমার।
সানি দেওল অভিনীত 'গদর' ছবি মনে আছে! খানিকটা সেই ছাঁচেই 'পিএম মোদী' ছবিটি ফেলতে চেয়েছিলেন পরিচালক উমং কুমার। তবে সেই পর্যায়ের সংলাপ আর প্রাণবন্ত অভিনয়ের অভাবে প্রথম শট থেকেই বিবেক ওবেরয় অভিনীত এই ছবি মুখ থুবড়ে পড়েছে।

চিত্রনাট্য
ছবির গল্প শুরু হয়েছে মোদীর ছোটোবেলা থেকে। যেখানে দেখানো হয়েছে, ছোট্ট মোদী কীভাবে 'আদর্শ বালক' হয়ে বড় হয়েছেন। চায়ের দোকানে কাজের পাশাপাশি দেশাত্মবোধ উদ্বুদ্ধ হয়ে মোদী কীভাবে নিজের জীবনধারা নিজেই ঠিক করে ফেলেছিলেন। পরবর্তীকালে আরএসএস প্রচারক থেকে কীভাবে বিজেপিতে তাঁর যোগ দান হয়েছিল সমস্তটাই তুলে ধরেছে ছবি। এরপরই আসে গুজরাত দাঙ্গার ঘটনা। সেখান থেকে মানুষের বিশ্বাস জিতে নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার মাঝে কীভাবে মোদীর দিন কেটেছিল, সেই লড়াইটাও তুলে ধরে 'পিএম মোদী'।

অভিনয়
বিবেক ওবেরয়কে ঘিরে এই ছবি নিয়ে খানিকটা হাইপ তৈরি হলেও, ছবিতে নতুন করে কোনও ছাপ ফেলতে পারেননি বিবেক। অনেকাংশেই ছবিতে মোদীর মা হীরাবেনের ভূমিকায় ছাপ ফেলে দিয়েছেন জরিনা ওয়াহাব। তবে গোটা ছবি জুড়ে বাকি অভিনেতারা কোনও চমক দিতে পারেননি।

সবশেষে
বহু দিনের টালবাহানা, তারপর শেষমেশ ছবি মুক্তি। ছবি ঘিরে একাধিক বিতর্ক। তারপর মুক্তি পায় 'পিএম মোদী'। তবে ছবি ঘিরে যে উচ্ছ্বাস ,উন্মাদনা প্রথমের দিকে দেখা গিয়েছিল, ছবি গল্প বলার ধরন আর অভিনয় সেই উচ্ছ্বাসকে কার্যত নামিয়ে দিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications