'পানিপথ'-এর রক্তক্ষয়ী ইতিহাসের আড়ালে কোন রাজনীতি! অর্জুন-সঞ্জয়ের ফিল্ম বলল গল্প
'পানিপথ'-এর রক্তক্ষয়ী ইতিহাসের আড়ালে কোন রাজনীতি! অর্জুন-সঞ্জয়ের ফিল্ম বলল গল্প
একদিকে আহমেদ শাহ আবদালি অন্যদিকে মারাঠা বাহিনী। আর এই যুযুধান দুইপক্ষের মাঝেই ইতিহাস দেখেছে এক রক্তক্ষয়ী অধ্যায়। আফগানিস্তানের সম্রাটের মারাঠাভূম আক্রমণের এক জ্বলন্ত দলিলকে সঙ্গী করে তৈরি হয়েছে আশুতোষ গোয়ারিকারের ফিল্ম 'পানিপথ'।

চিত্রনাট্য
এই গল্প সদাশিব রাও ভাউ (অর্জুন কাপুর) এর অসামান্য সাহসিকতার। যিনি ছিলেন মারাঠা সেনার সেনাপতি। যাঁর বীরত্বে পরাস্ত হন উদগিরের নিজাম। এই সাহসিকতার জন্য নানা সাহেব পেশওয়া ( মণীশ বেহল) তাঁকে সম্মান জানান। এদিকে, পেশওয়ার স্ত্রী ( পদ্মিনী কোলাপুরে) আশঙ্কা করেন যে সদাশিব তাঁর ছেলে বিশ্বাসরাওয়ের জায়গা নিতে পারেন। এখান থেকেই শুরু হয় গল্প। মারাঠা পেশোয়া পদ নিয়ে যখন আভ্যন্তরীন রাজনীতি তুঙ্গে, তখনই মুঘল সেনাপতি আফগান সম্রাট আহমেদ শাহ আবদালির সঙ্গে জোট বাঁধে। শুরু হয় মারাঠা দখলের লড়াই। আর প্রবল পাঠান শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন মরাঠা সেনাপতি শদাশিব রাও।

পরিচালক
'পানিপত ১৭৬১' এর গল্প যখন আশুতোষ গোয়ারিকারের হাতে পড়েছে তখন তা ঘিরে আশা ছিলই। কারণ 'যোধা আকবর' ছবির পরিচালকের কাছে ঐতিহাসিক গল্প ন্যায় পাবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু গল্প বলবার ধরনেই ঘটে যায় বিপত্তি । কার্যত গল্পের ধীর গতিই ছবিতে পিছিয়ে দিয়েছে।

অভিনয়
'পানিপত' ছবিতে অর্জুন কাপুর প্রথম থেকেই ভীষণ নিরলস ছিলেন। তাঁর দুর্বল অভিনয় অনেকটাই পিছিয়ে দিয়েছে ছবির গতিকে। অন্যদিকে, ফের একবার 'অগ্নিপথ' ছবির কাঞ্চাকে মনে করিয়ে দিলেন সঞ্জয় দত্ত। নিজের ষোলো আনা তিনি দিলেও, ছবিকে দুর্বল চিত্রনাট্য থেকে রক্ষা করতে পারেননি।












Click it and Unblock the Notifications