প্রেমের বহু রঙ দিয়ে ক্যানভাস ভরাল 'মনমর্জিয়া'!মন কী ছুঁতে পারল অভিষেকের কামব্যাক ফিল্ম

প্রেমের বিভিন্ন পরতে পরতে বিভিন্ন রঙ মিশে থাকে। কখনও বন্ধুত্ব কখনও সেই বন্ধুর প্রতি চরম আবেগ থেকেই জন্ম নেয় এক অবাক শত্রুতা।

Rating:
3.5/5
Star Cast: অভিষেক বচ্চন, তাপসী পান্নু, ভিকি কৌশল
Director: অনুরাগ কশ্যপ

প্রেমের বিভিন্ন পরতে পরতে বিভিন্ন রঙ মিশে থাকে। কখনও বন্ধুত্ব কখনও সেই বন্ধুর প্রতি চরম আবেগ থেকেই জন্ম নেয় এক অবাক শত্রুতা। প্রতিটি প্রেমই বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যায়, তেমনই ভাবে মানুষের জীবনেও আসে বিভিন্ন পর্ব। সেই পর্বগুলিকেই একত্রিত করেছে অনুরাগ কশ্যপের ফিল্ম 'মনমর্জিয়াঁ।' প্রতিটি প্রেমেই মন আর মাথার লড়াইয়ের মধ্যে দিয়ে চলে, আর মনের এই খেলা কীভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করে তাই তুলে ধরেছে অভিষেক বচ্চনের এই কামব্যাক ফিল্ম।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

ছবির ট্রেলারেই প্রকাশিত এই ছবি ত্রিকোণ প্রেমের টানাপোড়েনকে তুলে ধরেছে। ছবি গল্প বলছে রুমি, রবি ও ভিকির। ভিকির চরিত্রে বলিউড সেনসেশন ভিকি কৌশল। রুমির চরিত্রে তাপসী পান্নু ,আর অভিষেক রয়েছেন রবির চরিত্রে। কিছুটা চেনা পরিচিত বলিউড ফিল্মি ফর্মুলায় ফেলে এই ছবির গল্প শুরু হয়েছে ভিকি ও রুমির প্রেম দিয়ে। যাঁরা প্রেমে কার্যত হাবুডুবু খেয়ে সম্পর্কের অনেকটা গভীরে পৌঁছে যান। এমন সময় ভিকি বিয়ের দায়িত্ব থেকে পালাতে থাকেন। রুমির সঙ্গে বিয়ে ঠিক হয় রবির। কিন্তু বিয়েই কি একমাত্র সমস্যার সমাধান? প্রেমিক পাল্টালেই কি মনের প্রেম একই থাকে? এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর দিয়েছে অনুরাগ কাশ্যপের ছবি।

পরিচালক

পরিচালক

রক্তপাত, বারুদের গন্ধ, জীবনের বিভিন্ন গোপন , কালো দিক সচরাচর উঠে আসে অনুরাগের ছবিতে। তবে এবার একদম আলাদা সবকিছু। এবার প্রেমের বিভিন্ন পরতের রঙ ধরা পড়েছে অনুরাগের পরিচালনায়। ছবির গল্পে পুরনো কাসুন্দি থাকলেও তাতে নিঃসন্দে ঝাঁঝ যোগ করেছেন পরিচালক।

অভিনয়

অভিনয়

'গ্যাংস অফ ওয়াসেপুর' , 'সেক্রেড গেমস', -র পরিচালক অনুরাগ কাশ্যপের হাত ধরে উঠে এসেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, ভিকি কৌশলের মতো অভিনেতারা। অনুরাগের হাত ধরে ফের একবার বলিউডে অভিষেকের সঠিক কামব্যক হয় কিনা সেদিকে নজর অনেকেরই। তবে ছবিতে আবারও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন ভিকি কৌশল ও তাপসী পান্নু।

সবশেষে

সবশেষে

যুগের সঙ্গে বদলেছে প্রযুক্তি , আর প্রযুক্তির মিশেলে পাল্টেছে প্রেমের ঘরানা। বদলে যাওয়া ঘরানায় কীভাবে রঙ বদলাচ্ছে প্রেম? জানতে হলে দেখতে হবে 'মনমর্জিয়াঁ'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+