প্রেমকে ছাপিয়ে গলে গরবা! সলমনের 'লাভযাত্রী' ছবির গল্প কেমন

বহু বিতর্ক পেরিয়ে আজ মুক্তি পেল সলমন খান প্রযোজিত ছবি 'লাভযাত্রী'। সলমনের বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা বলিউডে পা রেখেছেন এই ছবির হাত ধরে।

Rating:
1.5/5
Star Cast: আয়ুষ শর্মা , ওয়ারিনা হুসেন
Director: অভিরাজ মিনাওয়ালা

বহু বিতর্ক পেরিয়ে আজ মুক্তি পেল সলমন খান প্রযোজিত ছবি 'লাভযাত্রী'। সলমনের বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা বলিউডে পা রেখেছেন এই ছবির হাত ধরে। ছবির নামকরণ ঘিরেই স্পষ্ট যে, ছবি কোনও প্রেমকাহিনিকে তুলে ধরতে চলেছে। তবে আদৌ কী সেই প্রেম কাহিনি দর্শকের মন ছুঁতে পারল , নাকি প্রেমকে ছাপিয়ে গেল ফিল্ম জুড়ে গরবার তালে নাচ!

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

প্রথমেই বলে রাখা ভালো, এই গল্পের সঙ্গে বাস্তবতার কোনও ছোঁয়া খুঁজতে গেলে সমস্যায় পড়বেন। গল্পের নায়ক 'সুসু' (আয়ুষ শর্মা)। গুজরাতের ছেলে সুসুর স্বপ্ন গরবার নাচের অ্যাকাডেমি শুরু করার। লন্ডনের প্রবাসী মণীষা (ওয়ারিনা হুসেন)র সঙ্গে এক গরবা নাচের আসরে দেখা হয় সুসুর । এরপর পরবর্তী পর্যায়ে গল্প দৌড়েছে ধীর গতিতে।

অভিনয়

অভিনয়

ছবিতে আয়ুষ শর্মাকে ঘিরে অনেকেই উচ্ছ্বসিত হলেও, অভিনয়ে মন মজাতে পারেননি এই নবাগত। তবে নাচের ছন্দে আয়ুষ অনেকটাই স্বচ্ছন্দ। অন্যদিকে, নবাগতা ওয়ারিনা সেদিক দিয়ে বেশ সাবলীল অনস্ক্রিন।

 পরিচালনা

পরিচালনা

পরিচালক অভিরাজ মিনাওয়ালা 'লাভযাত্রী' ছবিতে আসলে গরবা না প্রেম কাকে বড় করে তুলে ধরতে চেয়েছেন তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। গল্পের বুনোট অত্যন্ত বিভ্রান্তিকর।

সবশেষে

সবশেষে

যতটা বিতর্ক আর আশা 'লাভযাত্রী' ছবি ঘিরে ছিল, তাতে কার্যত জল ঢেলেছে ছবির গল্প। তবে ছবির জমজমাট নাচ, আর গানে আসন্ন উৎসবের মরশুম যে মেতে থাকবে, তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+