প্রসেনজিতের ছবি 'কিশোর কুমার জুনিয়ার' কি ছুঁতে পারল বাঙালির মন !
'কিশোরকণ্ঠী', এই শব্দই বলে দিতে পারে কিশোর কুমার বাঙালির কাছে কতবড় আবেগ। সারা বাংলা জুড়ে এমন বহু শিল্পীই রয়েছেন যাঁরা কিশোরকণ্ঠী হিসাবে জমিয়ে দিতে পারেন বিভিন্ন অনুষ্ঠান আসর।
'কিশোরকণ্ঠী', এই শব্দই বলে দিতে পারে কিশোর কুমার বাঙালির কাছে কতবড় আবেগ। সারা বাংলা জুড়ে এমন বহু শিল্পীই রয়েছেন যাঁরা কিশোরকণ্ঠী হিসাবে জমিয়ে দিতে পারেন বিভিন্ন অনুষ্ঠান আসর। এমনই এক কিশোরকণ্ঠীর গল্প ধরা দিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'কিশোর কুমার জুনিয়ার' ছবিতে। তবে শুধুই কি একজন শিল্পীর কাহিনি, নাকি এই ছবিতেও চেনা চমক দিয়েছেন কৌশিক!

প্রেক্ষাপট
'কিশোর কুমার জুনিয়ার' মূলত বোঝাতে চেয়েছে 'বাঙালি কি জিনিস'! এই গল্প এগিয়েছে এক কিশোর কণ্ঠী (প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়)কে ঘিরে। যিনি জয়সলমীরের বিমানবন্দর থেকে সস্ত্রীক অপহৃত হয়ে যান। এরপর দুই উগ্রপন্থীর ডেরায় গিয়ে পড়েন তাঁরা। সেখানে বাঙালি রান্নার গুণে শিল্পীর স্ত্রী রীতা (অপরাজিতা) মন মজানোর চেষ্টা করেন ডেরার লোকজনের। গল্পের পরতে পরতে উঠে আসে এক শিল্পীর সত্ত্বা , উঠে আসে গুরুর প্রতি ভক্তের শ্রদ্ধা। অন্যদিকে, উঠে আসে এক বাবা ছেলের অদ্ভুত এক সম্পর্কের কাহিনি।

অভিনয়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে এই ছবির সম্পদ সেটা নতুন করে বলার নেই। অভিনয়ের দিক থেকে আরও সাবলীল মনে হয়েছে অপরাজিতাকে। ঋতব্রত আবারও প্রমাণ করেছেন যে তিনি ইন্ডাস্ট্রিতে থাকতে এলেছেন। তবে সব ছাড়িয়ে প্রসেনজিৎ যেভাবে নিজেকে এই ছবির প্রতিটি কানায় স্বয়ংসম্পূর্ণ রূপে তুলে ধরেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

পরিচালনা
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই ছবিতে বেশ কয়েকটি জায়গায় হতাশ করেছেন। তাঁর চেনা চমকের আস্কারা দর্শককে কোথাও যেন একটা খামতি দিয়ে গিয়েছে। গল্পের বুনোট অনেক ক'টি জায়গাতেই ছিল আলগা।

সবশেষে
এই ছবির অন্যতম চমক ছবির গান। যে অ্যালবামের সম্পূর্ণটাই গেয়েছেন কুমার শানু। সব মিলিয়ে পুজোর মেজাজে এক কিশোর ভক্ত তথা কিশোরকণ্ঠীর 'অন্য়' গল্প উপভোগ করে আসতেই পারেন।












Click it and Unblock the Notifications