Dunki Boxoffice Day 1: ফের শাহরুখ সম্মোহন, প্রথম দিনেই বক্স অফিসে ৩০ কোটি পার করবে ডাঙ্কি
বছরের তিন নম্বর ছবিতেও ছক্কা হাঁকিয়েছেন শাহরুখ খান। মুক্তি দিন থেকেই সোশ্যাল মিিডয়ায় কিং খানের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। রাজকুমার হিরাণির পরিচালনায় প্রথম ছবি করছেন শাহরুখ খান। আর প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি।
প্রথম দিনেই শাহরুখ খানের ছবি ডঙ্কি বক্স অফিসে হু হু করে চড়তে শুরু করেছে। ভোর সাড়ে পাঁচটা থেকে শো শুরু হয়েছিল। ঢাক-ঢোল িনয়ে বাজি পুড়িেয় কিং খানের সিনেমা দেখতে হাজির হয়েছিলেন দর্শকরা। বেশ একটু হালকা মেজাজের ছবি। তবে সেটা ভাবাবে দর্শকদের।

পাঠান-জওয়ানের মতো অ্যাকশন মুডে নয় শাহরুখ খানকে এই ছবিতে একটু হালকা মেজাজেই দেখা গিয়েছে। সেকারণে শাহরুখের সিনেমাটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এক টানা অ্যাকশন মুডের ধারায় না দিয়ে একেবারে কৌশলী উপায়ে হালকা মুডের ছবি বেছে িনয়েছিলেন কং খান।
মনে করা হচ্ছে ওপেনিং ডে-তেই শাহরুখের সিনেমা বক্স অফিসে ৩০ কোটি টাকা পার করে ফেলবে। কলকাতায় শাহরুখ অনুরাগীরা রীতিমতো বাজনা বাজিয়ে সিমেমা হলে গিয়েছেন। বিদেশেও নাকি বিপুল জনপ্রিয়তা পেয়েছে ছবিটি। প্রথম রিভিউতেই দর্শকদা দাবি করেছেন শাহরুখ খান তাঁর সেরা পারফরম্যান্স দিয়েছেন এই ছবিতে।
ডাঙ্কির জেরে রণবীর কাপুরের অ্যানিম্যাল ছবির বক্স অফিস কালেকশনে ধাক্কা এসেছে। এক দিনেই অ্যানিম্যাল ছবির বক্স অফিস কালেকশন ৫ কোটি টাকা পড়ে গিয়েছে। চলতি বছরে ডাঙ্কি শাহরুখের তিন নম্বর ছবি। এবং তিন নম্বর ছবিতেও সমান ভাবে জনপ্রিয়তা ধরে রেখেছেন শাহরুখ খান। বক্স অফিস কালেকশনেই তার প্রমাণ মিলছে। বড়দিনেক সামনে রেখেই তিন নম্বর ছবি প্রকাশ্যে এনেছেন শাহরুখ খান।












Click it and Unblock the Notifications