অ্যাকশনে ভরপুর ধাকড়,কিন্তু ছবিটির গল্প ছাপ ফেলতে ব্য়ার্থ হল,অভিনয় সাড়া ফেলল না দর্শকদের মনে

অ্যাকশনে ভরপুর ধাকড়,কিন্তু ছবিটির গল্প ছাপ ফেলতে ব্য়ার্থ হল,অভিনয় সাড়া ফেলল না দর্শকদের মনে

Rating:
3.5/5
Star Cast: কঙ্গনা রানাওয়াত, দিব্যা দত্ত, অর্জুন রামপাল
Director: রজনীশ ঘাই

বলিউডের কুইন হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত। একাধিক বিষয় নিয়ে তিনি বি-টাউনের চর্চিত আভিনেত্রী। কঙ্গনার একটি বিশাল ফ্যান ফলোয়ার্স রয়েছে। কঙ্গনা রানাওয়াত বরাবর নারীকেন্দ্রিক সিনেমা করতে পছন্দ করেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তার দখতা প্রকাশ করেছেন। ২০ মে তার নতুন ছবি ধাকড় প্রেক্ষাগৃহে মুক্তি পেল। এর আগে ছবির পোস্টার,ট্রেলার এবং টিজার বলে দিয়েছে এবার একদম অন্য লুকে নজর কাড়তে চলেছেন অভিনেত্রী।

আই লাভ এন ওয়াই, কাট্টি বাট্টি, রঙ্গুন, সিমরান, মণিকর্ণিকা, জাজ মেন্টাল হ্যায় কেয়া, পাঙ্গা এবং থালাইভি কঙ্গনার এই সিনেমাগুলো বক্স অফিসে এক প্রকার মুখ থুবরে পড়েছে।

ফলে সিনেমাগুলি বাণিজ্যিকভাবে অসফল হওয়ায় হতাশা গ্রাস করেছিল কঙ্গনাকে। অ্য়াকশন থ্রিলার মুভি ধাকড় ছবিতে অ্যাকশন করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এর আগে কখনো এই অবতারে দেখা যায়নি নায়িকাকে।

 গল্প

গল্প

"জিসম সে রুহ অলগ করনা বিজনেস হ্যায় মেরা", ধাকড়ের জমাটি ট্রেলার নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। শুক্রবার দুপুরে মুক্তি পেল অ্যাকশন প্যাকড মুভি। ছবিতে কঙ্গনাকে এজেন্ট অগ্নির চরিত্রে দেখা যাচ্ছে। গুপ্তচর অগ্নি নিজের ভোল পালটে ফেলতে সিদ্ধহস্ত। পাশাপাশি, যুদ্ধক্ষেত্রেও দুরন্ত সে। অগ্নিকে এক গোপন মিশনে পাঠাচ্ছে রিংমাস্টার। এরপরেই বন্দুক কাঁধে বেরিয়ে পরে অগ্নি। দুরন্ত অ্যাকশনের শেষে তাকে এক নয়া অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। হিউম্যান ট্রাফিকিংয়ে অভিযুক্ত এক মাফিয়াকে খুঁজে বের করাই হয়ে ওঠে অগ্নির একমাত্র লক্ষ্য। এরপরেই খলনায়কের বেশে পর্দায় এন্ট্রি নেন অর্জুন রামপালের। দুরন্ত অভিনয় এবং অ্যাকশনে নজর কেড়েছেন তিনিও। কঙ্গনার সঙ্গে তার বেশ কিছু অ্যাকশন সিন উপভোগ করার মতো।

 অভিনয়

অভিনয়

কঙ্গনা রানাউত, দিব্যা দত্ত, অর্জুন রামপালের মতো অভিনেতা হওয়া সত্ত্বেও কোনও চরিত্রই আপনার হৃদয়ে জায়গা করে নিতে পারে না,কারণ ছবির দূর্বল স্ক্রিপ্টিং। ছবির লেখা এতটাই দুর্বল যে সব চরিত্রই যেন কোথাও হারিয়ে যাচ্ছে। না কঙ্গনার অ্যাকশন, না দিব্যা দত্তের অভিব্যক্তি,কিছুই বাঁচাতে পারে না ছবিটিকে।

অর্জুন রামপাল বহুদিন পর নেতিবাচক চরিত্রে হাজির হয়েছেন,তার জন্য ভক্তদের অনেক আশা ছিল। কিন্তু তারা হতাশ করে। ছবির অপর ভিলেন দিব্যা দত্ত। যৌনপল্লির অন্ধকারে লুকিয়ে অপারেট করে তাঁর চরিত্র। তাকে ধাওয়া করেই ছদ্মবেশে অগ্নি পৌঁছায় যৌনপল্লিতে। ছবির শেষের দিকে আবেগের বেশে দেখা গিয়েছে অগ্নিকে। যদিও শেষটায় আবারও 'ধাকড়' লুকে ফিরে এসেছে অগ্নি। এই ছবিতে রিংমাস্টারের ভূমিকায় দেখা গেছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। সরকারি আধিকারিকের ভূমিকায় ছবিতে অভিনয় করেছেন তিনি। যে কোনও মূল্যে হিউম্যান ট্রাফিকিং রোখার মিশনে অগ্নিকে তিনিই নির্দেশ দিয়েছেন।

অপরদিকে, ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পরেই পরিচালক রজনীশ ঘাই বলেছিলেন, "বলিউডে নতুন এক অ্যাকশন তারকার উত্থান হতে চলেছে। ভোলবদলের ক্ষেত্রেও কঙ্গনার জুড়ি মেলা ভার।

প্রতিটি লুককেই সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি।

 পরিচালনা

পরিচালনা

রজনীশ ঘাইয়ের প্রথম ছবি ধাকড়,দর্শকদের হতাশ করেছে। ছবিটি পরিচালনার দিক থেকে খুবই দূর্বল। এখানে গল্পের ওপর কোনো কাজ করা হয়নি।

চরিত্রগুলোকে শক্তিশালী করাও হয়নি। অ্যাকশন সিকোয়েন্সগুলি নজর দিতে গিয়ে তিনি স্ক্রিপ্টটিকে পুরোপুরি উপেক্ষা করেছেন,বলে সমালোচকরা এমনটাই মনে করছেন।

কঙ্গনা রানাউতের ধাকড় গল্পের দিক থেকে এতটাই দূর্বল যে,কঙ্গনা রানাওয়াত, অর্জুন রামপাল এবং দিব্যা দত্তের মতো অভিনেতারাও অভিনয় দিয়ে সাড়া ফেলতে ব্যার্থ থেকেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+