ভাই-বোনের লড়াই! সোনমের ফিল্মকে কি টক্কর দিতে পারবে হর্ষের 'ভবেশ জোশি',কেমন হল অনিলপুত্রের ছবি

'সুপারহিরো' মাত্রই কোনো সাধারণের মধ্যে অসাধারণ কিছুকে জাগিয়ে তোলার উদ্যম। আমাদের আশেপাশের এমন অনেককেই দেখা যায় যাঁরা বিশেষ পরিস্থিতিতে অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দেন।

'সুপারহিরো' মাত্রই কোনো সাধারণের মধ্যে অসাধারণ কিছুকে জাগিয়ে তোলার উদ্যম।
আমাদের আশেপাশের এমন অনেককেই দেখা যায় যাঁরা বিশেষ পরিস্থিতিতে অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দেন। এমন মানুষরা 'স্পাইডারম্যান' হতে না পারলেও এঁরা হয়ে ওঠেন, ফ্রান্সের গাসাম্মার মতো কীর্তি রেখে যান। যাঁরা বাস্তবিক হিরো! এমনই এক চরিত্র ভবেশ জোশি। তাঁর গল্প বলেছেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে।

গল্প

গল্প

ছবিতে হর্ষবর্ধন কাপুরের নাম সিকন্দর । এই সিকন্দরের দুই বন্ধু একজন রজত আর আরকেজন ভবেশ যোশী। ভবেশ আর সিকন্দর মিলে একটি ইউটিউব চ্যানেল খোলেন। যাঁর নাম 'ইনসাফ' টিভি। ব্রাউন পেপারের খোলে নিজেরা মুখ ঢেকে সমাজের দুর্নীতি তাড়াতে লেগে পড়েন তাঁরা।'ব্যাটম্যান' থেকে 'সুপারম্যান' -এর কল্প কাহিনি দেখা গিয়েছে। কিন্তু সিনেমার পর্দায় এবার অবতীর্ণ বাস্তবের সুপারহিরো যাঁর নাম ভবেশ জোশি। এই ব্য়ক্তি হলিউডের সুপারহিরোদের মতো সুপার-স্টান্টে মাতোয়ারা না করলেও, ন্যায়বোধে অবিচল! আর চারপাঁচজনের মতো সাধারণ মানুষ ভবেশ অন্যায় দুর্নীতি দেখলেই রেগে আগুন! আর তারপর ঘটিয়ে ফেলেন একাধিক কাণ্ড। শেষমেশ কী হয় ভবেশের?বন্ধু সিকন্দরের পরিণতিই বা কী হয়, জানতে হলে দেখতে হবে ছবি।

পরিচালনা

পরিচালনা

বিক্রমাদিত্য মোটওয়ানে এর আগে একাধিক মন ছুঁয়ে নেওয়া ছবি উপহার দিয়েছেন। তবে 'ভবেশ জোশি' খানিকটা হতাশ করেছে সেদিক থেকে। ছবির গল্পের সঙ্গে ছবির গতি একেবারেই ধরে রাখতে পারেননি পরিচালক। অনেক কটি জায়গাতেই ধীর গতিতে এগোতে দেখা গিয়েছে ফিল্মটিকে।

সঙ্গীত

সঙ্গীত

'ভবেশ জোশি সুপারহিরো' ফিল্মের 'চবনপ্রাশ' গানটি জনপ্রিয়তা পেয়েছে। এই আইটেম গানে আবার দেখা গিয়েছে হর্ষের খুড়তুতো দাদা অর্জুনকে। দানটির লিরিকএ বেশ জনপ্রিয়তা পয়েছে।

সবশেষে

সবশেষে

এসপ্তাহের বক্স অফিস দেখতে চলেছে ভাইবোনের লড়াই। দিদি সোনমের ফিল্ম 'বীরে দি ওয়েডিং'-এর সঙ্গে লড়াইয়ে নেমেছে ভাই হর্ষের 'ভবেশ জোশি' সুপারহিরো। অনিল কাপুরের পুত্র আর কন্যার মধ্যে কে এই সপ্তাহের বক্স অফিস জয় করবেন সেদিকে নজর অনেকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+