মিমি-সোহিনীদের 'ক্রিসক্রস' 'টিকে থাকা' থেকে 'বেঁচে থাকা' লড়াইয়ের অনন্য বার্তা তুলে ধরল

এই ছবি লড়াইয়ের। ভিন্ন ৫ জন 'মানুষের' জীবনে ভিন্ন সেই লড়াইয়ের রঙ। এই ছবির মেহর, ইরা ,রূপারা আমাদের আশপাশেরই খুব চেনা মেয়ে।

এই ছবি লড়াইয়ের। ভিন্ন ৫ জন 'মানুষের' জীবনে ভিন্ন সেই লড়াইয়ের রঙ। 'নারী কেন্দ্রিক লড়াই ', 'মেয়েদের লড়াই' এই তকমাগুলো ঝেড়ে ফেলে যদি 'ক্রিসক্রস' ছবিটি দেখতে যান, তাহলে স্পষ্ট দেখতে পাবেন কয়েকজন 'মানুষ' কীভাবে এই লড়াইের অংশিদার ছিলেন। এই ছবির মেহর, ইরা ,রূপারা আমাদের আশপাশেরই খুব চেনা মেয়ে। যাঁরা স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস 'ক্রিসক্রস' থেকে বিরসা দাশগুপ্তের ফিল্মে নিজেদের মেলে ধরেছেন।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

ছবিতে পাঁচটি চরিত্র। ইরা (মিমি), মেহর (নুসরত), রূপা (সোহিনী),সুজি (প্রিয়াঙ্কা), মিসেস সেন (জয়া আহসান)। মিসেস সেন কর্পোরেট ওয়ার্ল্ডে নিজের প্রতিষ্ঠা পেতে ব্যক্তিগত সমস্ত সুখ ভুলে সাহসী পদক্ষেপ নিয়েছেন। তবুও তাঁর বেঁচে থাকার লড়াই আবেগকে ঘিরে। সিঙ্গল মাদার হয়ে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন সুজি । ফটোজার্নালিস্ট ইরার লড়াই দানা বেঁধেছে পেশা আর প্রেমের মধ্যে । গৃহবধূ রূপা আবার আটকা পড়েছে এক অদ্ভুত সম্পর্কের খেলায়। এমন এক একটি দম্বন্ধ করা পরিস্থিতিতে জড়িয়ে গিয়েছেন ৫জন মহিলা। আর লড়াই পেরনোর পথ অদ্ভূতভাবে তাঁদের এক সুতোয় গেঁথে ফলেছে।

অভিনয়

অভিনয়

মাল্টিস্টারকাস্টের ছবিতে স্ক্রিনটাইম একটা বড় বিষয়। জয়া থেকে সোহিনী, মিমি, নুসরত, প্রিয়াঙ্কারা এই ছবির অন্যতম ইউএসপি। শুধু তাই নয়, ছবির অভিনয় ঘিরে রয়েছে একাধিক চমকও।

পরিচালনা

পরিচালনা

উপন্যাস যখন সত্তর এমএম- এ ধরা দেয় তখন সেই ফিল্ম থেকে প্রত্য়াশার পরিমাণটাও বাড়তে থাকে। আর এই বাড়তে থাকা প্রত্যাশা তৈরি হয় 'আরও বেশি কিছু দেখব' ভাবনাকে ঘিরে! যেকোনও পরিচালকের কাছেই তা চ্যালেঞ্জ। বিরসা দাশগুপ্ত সেই চ্যালেঞ্জকে গ্রহণ করলেও, গল্পের চিত্রনাট্যের গাঁথনিতে কোথাও খামতি থেকে গিয়েছে।

সঙ্গীত

সঙ্গীত

ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় তৈরি 'ক্রিসক্রস'-এর সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম। 'দুনিয়া', 'আলোছায়া' ইত্যাদি গানগুলি ক্রমেই জায়গা করে নিয়েছে বিভিন্ন ফোনের প্লে লিস্টে। ক্রমেই বাড়ছে ছবির গানের জনপ্রিয়তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+