'বদলা'র আগুনে শেষ পর্যন্ত ভস্মীভূত হলেন কে! অমিতাভ-তাপসীর ছবি কোন ইঙ্গিত দিল
২০১৬ সালে মুক্তি পেয়েছিল 'পিঙ্ক'। দেশের নারীদের ওপর অত্যাচারের এ নির্মম পরিস্থিতি তুলে ধরেছিল ছবি। সেই ছবিতেও তাপসী পান্নু ও অমিতাভ বচ্চনের অভিনয় মন কেড়ে নিয়েছিল ।
২০১৬ সালে মুক্তি পেয়েছিল 'পিঙ্ক'। দেশের নারীদের ওপর অত্যাচারের এ নির্মম পরিস্থিতি তুলে ধরেছিল ছবি। সেই ছবিতেও তাপসী পান্নু ও অমিতাভ বচ্চনের অভিনয় মন কেড়ে নিয়েছিল । আর এবার ফের একবার দুই তারকা একসঙ্গে। আর এবারেও নারী দিবসে মুক্তি আরও এক নারীর নির্মম কাহিনি। একদিকে প্রযোজনায় শাহরুখ খান, অন্যদিকে অভিনয়ে অমিতাভ, আর পরিচালনায় সুজয় ঘোষ। তবে, স্প্যানিশ ফিল্ম 'ইনভিজিবল গেস্ট' যাঁরা দেখেছেন,তাঁরা ছবির সঙ্গে কোথাও মিল পাবেন 'বদলা'র।

প্রেক্ষাপট
ছবিতে নয়না শেট্টির (তাপী পান্নু) বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। আর তাঁর হয়েআইনি লড়াই লড়তে এসেছেন বাদল গুপ্ত (অমিতাভ বচ্চন)। বাদল গুপ্তের সামনে নিজের স্বপক্ষে বেশ কয়েকটি যুক্তি সাজিয়ে দেয় নয়না। কিন্তু বাদল গুপ্তর নিজেরও একটি বক্তব্য উঠে আসে এই মামলা চলাকালীন। কী সেই বক্তব্য়? বাদল গুপ্তই বা কেন এত গুরুত্বপূর্ণ চরিত্র এই খুনের ঘটনায় ? টানটান ক্লাইম্যাক্স উত্তর দিয়েছে তার।

পরিচালনা
ফের এক নতুন 'কাহানি' নিয়ে হাজির সুজয় ঘোষ। অসামান্য দক্ষতায় একটি খুনের চিত্রনাট্য তুলে ধরেছেন তিনি। প্রথমার্ধের ছবির বিভিন্ন দিক বেশ টানটান উত্তেজনায় পরিপূর্ণ। তবে ক্লাইম্যাক্স পর্যন্ত সেই গতি ধরে রাখতে ব্য়র্থ সুজয়ের ছবি।

অভিনয়
ফের অমিতাভ-তাপসী জুটি। অমিতাভ তাপসীর 'পিঙ্ক' জুটি সবসময়েই বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। 'বদলা' তেও তার অন্যথা হয়নি। যতটা জমি দখল করে অভিনয় দক্ষতা দেখিয়েছেন অমিতাভ, ততটাই জমি দখল করে রেখেছেন তাপসীও। এছাড়াও বিশেষ ভূমিকায় অমৃতা সিং ও মাতিয়ে দিয়েছেন ছবি।

সবশেষে
'বদলা'র আগুনে শুধুমাত্র ভস্মীভূতই করা যায়না, আগুনের মধ্য দমবন্ধ করা পরিস্থিতিটিও গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিকেই ছবিতে তুলে ধরেছেন সুজয় ঘোষ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications