সুলতান ছবিতে সলমন খানের ফার্স্ট লুকে অন্য স্বাদ!
সত্যি আর যে কত চমক দেবেন সলমন খান তা বোঝা যাচ্ছে না। তাঁর বহু প্রতিক্ষিত ছবি সুলতান-এ নিজের ফার্স্ট লুকও এবার প্রকাশ করলেন সলমন খান। কিছুক্ষণ আগেই নিজের টুইটার অ্য়াকাউন্টে এই ছবিটি পোস্ট করেছেন সলমন। [(ছবি) জেনে নিন বলিউড তারকাদের আসল নাম]
ছবিতে সলমনের যে লুক দেখা যাচ্ছে তাতে মাথায় ছোট ছোট চুল একেবাদে কদম ছাঁটের মতো। এক গাল খোঁচা খোঁচা দাঁড়ি সঙ্গে পুরু গোঁফ। রাগত মুখে কুস্তি করার ভঙ্গিতে রয়েছেন সলমন। আর তাতে লেখা, "কুস্তি কোনও খেলা নয়, এটা হল যা তোমার মধ্যে শুয়ে রয়েছে তা।" [(ছবি) সলমনের সঙ্গে সম্পর্কের কথা অবশেষে স্বীকার ক্যাটরিনার!]

সলমন এই ছবিটি টুইটারে পোস্ট করে বলেন, "এই হল সেই ছবি যা প্রশিক্ষণের সময় তোলা হয়েছিল।" [(ছবি) কোন বলিউড তারকা বিনা পারিশ্রমিকে কোন সিনেমায় অভিনয় করেছেন]
এই ছবিতে সলমন খান বছর চল্লিশের এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছেন যার নাম সুলতান আলি খান। তাঁর বাড়ি হরিয়ানায়।
এই ছবিটির পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর এবং আদিত্য চোপড়া এই ছবির প্রযোজনা করেছেন।












Click it and Unblock the Notifications