(ছবি) জেনে নিন বলিউড তারকাদের আসল নাম
দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে এসে বলিউডে সিনেমায় নাম লিখিয়েছেন বহু তারকা। তার জন্য অবশ্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। [বলিউডের সেরা নায়কদের কার কত উচ্চতা জেনে নিন]
বলিউডে অভিনয় করে বিখ্যাত বনে গিয়েছেন এমন তারকার সংখ্যা অগুণতি। তবে জানেন কি গুরু দত্ত থেকে শুরু করে রাজ কাপুর, দিলীপ কুমার থেকে অমিতাভ বচ্চন- বিখ্যাত হতে সকলকেই নাম বদল করতে হয়েছে! [কোন বলিউড তারকা বিনা পারিশ্রমিকে কোন সিনেমায় অভিনয় করেছেন]
যে নাম নিয়ে এই তারকারা বড় হয়েছেন, স্টারডম পেতে গিয়ে সেই পিতৃদত্ত নামকেই বিসর্জন দিতে হয়েছে বহু তারকাকে। এরপর নতুন নামে বলিউডে আত্মপ্রকাশ করে সেই নামেই বিখ্যাত হয়েছেন অক্ষয় কুমার থেকে শুরু করে গোবিন্দা, সলমন খান থেকে শুরু করে হালফিলের সানি লিওনি। [শ্রীদেবী ও মিঠুন চক্রবর্তীর বিতর্কিত প্রেমকাহিনি]
নিচের স্লাইডে ক্লিক করে জেনে নিন, বলিউডের কোন তারকার কি নাম ছিল আগে। [হরেক বিকিনিতে সুপারহট অভিনেত্রী অ্যামি জ্যাকসন]

অশোক কুমার
বলিউডের দাদামণি অশোক কুমারের আসল নাম ছিল কুমুদলাল কাঞ্জিলাল গাঙ্গুলি।

গুরু দত্ত
বলিউড সিনেমার প্রথমদিকের নায়ক তথা প্রযোজক-পরিচালক গুরু দত্তের আসল নাম ছিল বসন্ত কুমার শিব শঙ্কর পাড়ুকোন।

রাজ কাপুর
রাজ কাপুরের প্রথম জীবনে নাম ছিল রণবীর রাজ কাপুর। ফলে বুঝতেই পারছেন রণবীরের নামটা কোথা থেকে এসেছে।

দিলীপ কুমার
দিলীপ কুমারের আসল নাম ছিল মহম্মদ ইউসুফ খান। পরে তিনি সিনেমা জগতে দিলীপ কুমার নামে পরিচিত হন।

শাম্মি কাপুর
শাম্মি কাপুরের আসল নাম ছিল শামসের রাজ কাপুর।

ধর্মেন্দ্র
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর আসল নাম হল ধরম সিং দেওল।

রাজেশ খান্না
বলিউডে 'কাকা' নামে পরিচিত রাজেশ খান্নার প্রথমজীবনে নাম ছিল যতীন খান্না।

অমিতাভ বচ্চন
বিগ বি-র প্রথমজীবনে নাম ছিল ইনকিলাব শ্রীবাস্তব। পরে নাম হয় অমিতাভ শ্রীবাস্তব। তবে পরে গোটা পরিবার বচ্চন পদবীটি গ্রহণ করলে বিগ বি-র নাম বদলে হয় অমিতাভ বচ্চন।

মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তীর প্রথম জীবনে নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী।

রজনীকান্ত
দক্ষিণ ভারতের সবচেয়ে বড় সুপারস্টার রজনীকান্তের আসল নাম ছিল শিবাজি রাও গায়কোয়াড়। সিনেমায় খ্যাতি পেতে নাম বদল করেন তিনি।

রেখা
এভারগ্রিন রেখার সিনেমা জগতে আসার আগে নাম ছিল ভানুরেখা গণেশন।

গোবিন্দা
গোবিন্দার আগের নাম ছিল গোবিন্দ অরুণ আহুজা।

সলমন খান
সলমন খানের পুরো নাম ছিল আব্দুল রশিদ সেলিম সলমন খান। শেষটুকু রেখে বাকিটা কেটে দেন সল্লু ভাই।

অক্ষয় কুমার
বলিউডের 'খিলাড়ি নম্বর ১' অক্ষয়ের আগের নাম ছিল রাজীব হরি ওম ভাটিয়া।

অজয় দেবগণ
অজয়ের আগের নাম ছিল বিশাল বীরু দেবগণ। পরে তা বদলে হন অজয় দেবগণ।

প্রীতি জিন্টা
প্রীতির আগের নাম ছিল প্রিতম সিং জিন্টা। ভাগ্যিস নামটা বদলে নিয়েছিলেন তিনি!

জন আব্রাহাম
জনের আগের নাম ছিল ফারহান আব্রাহাম।

ক্যাটরিনা কাইফ
ক্যাটের আগের নাম ছিল ক্যাটরিনা টারকোটে। বলিউডে নাম লেখানোর আগে তা বদলে ক্যাটরিনা কাইফ করে নেন তিনি।

সানি লিওনি
বলিউডের লেটেস্ট সেনসেশন সানির আসল নাম ছিল করেণজিৎ কউর ভোহরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications