(ছবি) কোন বলিউড তারকা বিনা পারিশ্রমিকে কোন সিনেমায় অভিনয় করেছেন
বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ড্রাস্ট্রি হল বলিউড। এখানে বছরের সবচেয়ে বেশি সিনেমা তৈরি হয়। হলিউডে এক একটি সিনেমায় বিনিয়োগ বেশি হলেও মোট বিনিয়োগে একেবারেই পিছিয়ে নেই বলিউড।
আর এখানে অভিনয় করা সুপারস্টারদের বাজারদরও আকাশছোঁয়া। শাহরুখ খান, সলমন খান, হৃত্বিক রোশন, রণবীর কাপুর থেকে শুরু করে অমিতাভ বচ্চন, সকলেরই ফিল্ম সই করার মূল্য আকাশছোঁয়া।
তবে জানেন কি, বলিউডের সবচেয়ে বড় তারকাদের মধ্যেই এমন তারকা রয়েছেন যাঁরা বিনামূল্যে বহু সিনেমায় কাজ করেছেন। টাকা বা চেক দিতে গেলেও সযত্নে তা ফিরিয়ে দিয়েছেন তাঁরা।
নিচের স্লাইডে জেনে নিন, কোন বলিউড তারকা বিনা পারিশ্রমিকে কোন সিনেমায় অভিনয় করেছেন।

অমিতাভ বচ্চন
নিজের মেক আপ আর্টিস্ট দীপক সাওয়ন্তের পরিচালনায় হওয়া তিনটি ভোজপুরী সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করেছেন বিগ বি। এমনকী শাহরুখের সিনেমা 'পহেলি' ও 'বোল বচ্চন'-এও অভিনয়ের জন্য কোনও টাকা নেননি।

সলমন খান
যখনই সলমনের বন্ধুস্থানীয় কেউ সিনেমায় মুখ দেখানোর অনুরোধ জানিয়েছেন, তিনি না করেননি। এমনকী তিনি টাকাও নেননি। 'তিস মার খান', 'ফগলি', 'সন অব সর্দার'-এর মতো সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করেছেন সলমন।

শহিদ কাপুর
হায়দর সিনেমায় একেবারে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন শাহিদ কাপুর।

শাহরুখ খান
অমিতাভ তাঁর সিনেমায় কাজ করার বিনিময়ে 'ভুতনাথ রিটার্নস'-এ বিনা পয়সায় কাজ করেন শাহরুখ। এমনকী রাকেশ রোশনের জন্য 'ক্রেজি ফোর'-এ গানের দৃশ্যে অভিনয়ের জন্য টাকা নেননি কিং খান।

প্রিয়াঙ্কা চোপড়া
বিল্লু সিনেমায় একটি আইটেম গানে মুখ দেখিয়ে পারিশ্রমিক নেননি প্রিয়াঙ্কা। এমনকী তাঁকে দেওয়া চেকও ফিরিয়ে দেন।

ক্যাটরিনা কাইফ
'চিকনি চামেলি' গানে আইটেম ডান্স করে কোনও পয়সা নেননি ক্যাটরিনা। তবে পরিচালক করণ জোহর বদলে তাঁকে একটি ফেরারি গাড়ি উপহার দেন। ক্যাটরিনার হেয়ার স্টাইলিস্ট পমিলা হান্টার একটি সিনেমা তৈরি করলে তাতে বিনা পয়সায় অভিনয় করেন তিনি।

সঞ্জয় দত্ত
'রা ওয়ান'-এ একটি অ্যাকশন দৃশ্য়ে অভিনয় করে কোনও টাকা নেননি সঞ্জুবাবা। ব্যস্ত শ্যুটিং শিডিউল থেকে সময় বের করে শাহরুখের সিনেমায় অভিনয় করেন তিনি।

করিনা কাপুর
করিনা কাপুরও বিল্লু সিনেমায় আইটেম ডান্স করে কোনও পয়সা নেননি। এমনকী সলমনের অনুরোধে ফেভিকলের গানে অংশ নিয়েও কোনও টাকা নেননি সলমন।

সোনাক্ষী সিনহা
অক্ষয় কুমারের সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। অক্ষয়ের বস সিনেমায় দুটি গানের দৃশ্যের জন্য কোনও টাকা নেননি তিনি।

কাজল
করণ জোহরের সঙ্গে দারুণ বন্ধুত্ব কাজলের। করণের পরিচালনায় যে কটি সিনেমায় তিনি অতিথি শিল্পী হিসাবে মুখ দেখিয়েছেন, কোনওটার জন্যই টাকা নেননি কাজল।

রানি মুখোপাধ্য়ায়
করণ জোহরের সিনেমা 'কভি খুশি কভি গম' সিনেমায় অভিনয়ের জন্য কোনও টাকা নেননি রানি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications