মুক্তি পেল প্রেম রতন ধন পায়ো ছবির প্রথম পোস্টার, কৌতুহল বাড়ল অনেকখানি
অবশেষে মুক্তি পেল বলিউডের সুপারস্টার সলমন খানের বহু প্রতিক্ষিত "প্রেম রতন ধন পায়ো" ছবির পোস্টার। কিন্তু যে পোস্টারটি মুক্তি পেল তাতে সত্যি কৌতুহল অনেকটাই বেড়ে গেল। [(ছবি) সিনেমায় চুম্বনের দৃশ্য নাপসন্দ সলমন খানের!]
এবার হয়তো আমির খানের প্রচার কায়দাতেই এই ছবি নিয়ে হাইপ তৈরি করতে চাইছেন সলমন খান। ঠিক যেমন ভাবে পিকে ছবির জন্য প্রচার চালিয়েছিলেন আমির। একটু একটু করে নিজেকে প্রকাশ করতে চাইছেন সলমন। আর সলমনকে আরও একটু দেখার তাগিদে উন্মাদনাও ক্রমেই বেড়ে চলেছে। [(ছবি) সলমন খানকে নিয়ে এই তথ্যগুলি নিশ্চিত আপনার অজানা]
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই পোস্টারের ছবিটি টুইট করে সল্লুভাই বলেন, "শুভ দ্বিপ্রহর, সুরজ বরজাতির প্রেম আসছে আবার। #PremRatanDhanPayo @Rajshri @foxstarhindi"
পোস্টারটিতে দেখা যাচ্ছে সলমন খান নীল শার্টিন কুর্তা ও ধুতিতে, গলায় পেচানো ওড়নি। ক্যামেরার দিকে পিছন ফিরে রয়েছেন সলমন। হাত দুটি খুলে ঠিক যেন স্বাগত জানাচ্ছেন কাউকে। [ (ছবি) প্রথম জীবনে বলিউডে সলমন খানের লড়াইয়ের কাহিনি]
কোনও সন্দেহও নেই যে এই পোস্টারটি দেখার পর থেকে সলমন ভক্তদের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করছে। কবে এই ছবির ট্রেলর মুক্তি পাবে আর কবে এই ছবি হলে বসে উপভোগ করবেন এই ভেবেই দিন কাটছে সল্লু ভক্তদের। আর তাই তো প্রথম পোস্টারে সলমনের মুখটুকু দেখতে না পাওয়ায় খারাপ লেগেছে অনেকের। [ (ছবি) বলিউড নামী তারকাদের ডাহা ফ্লপ করা ১০ ভাইবোন!]
তবে দুঃখের কোনও কারণ নেই আগামী ১ অক্টোবরই মুক্তি পেতে চলেছে সুরজ বরজাতিয়ার এই প্রেম রতন ধন পায়ো ছবিটি। এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছেন সোনম কাপুর। এছাড়াও দেখা যাবে অনুপম খের, নীল নিতিন মুকেশ, স্বরা ভাষ্করকে। [একই ছবিতে তিন খানের খরচ বহন করার ক্ষমতা কোনও প্রযোজকের নেই : সলমন খান]
ট্রেলর মুক্তির আগে আসুন দেখে নিই ছবির প্রথম পোস্টার ও ছবির শুটিংয়ের সময়ের কিছু দৃশ্য। [(ছবি) এক্সক্লুসিভ : 'প্রেম রতন ধন পায়ো'-র শুটিংয়ে সলমন]

অতৃপ্তি
প্রেম রতন ধন পায়ো ছবির পোস্টারটি অসাধারণ হলেও সলমনের মুখ দেখতে না পাওয়ার অতৃপ্তি রয়েই গেল।

ছবির সেটে
প্রেম রতন ধন পায়ো ছবির সেটে শুটিংয়ের ফাঁকে সলমন খান, সোনম কাপুর অনুপম খের, পরিচালক সুরজ বারজাতিয়া।

সলমন-সোনম
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সলমন খান ও সোনম কাপুর। দুজনকেই এই ছবিতে ট্র্যাডিশনাল রূপে দেখা যাবে।

ছবির কলাকুশলীদের সঙ্গে আলোচনা
ছবির কলাকুশলীদের সঙ্গে ছবির দৃশ্য নিয়ে আলোচনা করছেন সলমন খান। পাশে রয়েছেন অনুপম খের।

ভক্তের সঙ্গে
প্রেম রতন ধন পায়ো ছবির শুটিংয়ের সেটে এক ভক্তের সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন সলমন।

ফিরে এল প্রেম
বহুদিন পর পর্দায় ফিরে এল প্রেম। শাহরুখ খান যেমন অনস্ক্রিন রাহুল হিসাবে জনপ্রিয় তেমনই সলমন খান অনস্ক্রিন প্রেম হিসাবে। সুরজ বারজাতিয়ার প্রত্যেকটি ছবিতেই সলমনের নাম হয়েছে প্রেম। ফের সেই নাম নিয়েই বহুদিন পর পর্দায় ফিরছেন সল্লু ভাই।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications