(ছবি) সিনেমায় চুম্বনের দৃশ্য নাপসন্দ সলমন খানের!

বলিউডের সুপারস্টার সলমন খানের মতে সিনেমায় চুম্বনের দৃশ্য যোগ করার কোনও প্রয়োজনীয়তা নেই। আর তাই নাকি নিজের হোম প্রোডাকশন ছবি 'হিরো' থেকে চুম্বন দৃশ্য সহ ৩০ মিনিটের দৃশ্যে ঘ্যাঁচ করে কাঁচি চালিয়ে দিয়েছেন সল্লুভাই।

এই ছবির হাত ধরেই বলিউডে প্রথম পা রাখলেন অভিনেতা সুনীল শেঠীর মেয়ে আথিয়া এবং আদিত্য় পাঞ্চলির ছেলে সুরজ। [(ছবি) কিশোর কুমার পত্নী লীনাকে গভীর চুম্বন রাম জেঠমালানির?]

এই ছবিটি প্রসঙ্গে বলতে গিয়ে সলমন বলেন, "এই ছবিতে কোনও চুম্বন দৃশ্য নেই। আমরা একটা রাখতে চেয়েছিলাম কিন্তু ছবির নির্মাতারা তা রাখতে চাননি। সাধারণভাবে আমি নিজেও ছবিতে চুম্বন দৃশ্য করিনি। আমি কীভাবে সুরজ আথিয়াকে চুম্বনের দৃশ্যে অভিনয় করার জন্য বলতে পারি। আমার মনে হয় না ওরা নিজেরাও ছবিতে চুম্বনের দৃশ্য করতে ইচ্ছুক।" [(ছবি) বিশ্ব চুম্বন দিবস ২০১৫: চুমু নিয়ে চমকে দেওয়া কিছু তথ্য!]

শুধু এই নয়, সলমনের মতে, ছবিটি ভাল এই জন্যই ছবিটি সাফল্য পেতে পারে। এই ছবিতে নবাগতদের তুলে ধরার জন্য কোনও প্রতিষ্ঠিত মুখের প্রয়োজন নেই।

নিজের যুক্তির সমর্থনে সলমন বলেন, "সুরজ বরজাতিয়া (ম্যায়নে প্যায়ার কিয়া ছবির পরিচালক) যখন সলমন খানকে প্রযোজনা করেছিল তখন সেও কোনও প্রতিষ্ঠিত অভিনেতা ছিল না। পুরোটাই নির্ভর করে ছবিটা এবং তার সঙ্গীত কত ভাল তার উপর। দর্শকের প্রতিক্রিয়াই ওই ছবিকে সুপারহিট বানিয়েছিল, আর একজন আম আদমিকে তারকা বানিয়েছিল।" [(এক্সক্লুসিভ) চুমুর চেয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা ঢের সোজা : বিপাশা বসু]

তবে সলমন যাই ভাবুন না কেন। বলিউডের আর এক জনপ্রিয় অভিনেতা কিন্তু রয়েছেন যিনি চুম্বন দৃশ্য ছাড়া অভিনয়ই করেন না। জানি নাম না বললেও ধরেই ফেলেছেন। হ্যাঁ তিনি ইমরান হাসমি। আসুন দেখে নেওয়া যাক বড়পর্দায় ইমরান হাসমির কয়েকটি জনপ্রিয় চুম্বন দৃশ্য।

বিপাশা বসু

বিপাশা বসু

রাজ ৩ ছবিতে বিপাশা বসুর সঙ্গে কিসিং কিং ইমরান হাসমি।

মল্লিকা শেরওয়াত

মল্লিকা শেরওয়াত

মার্ডার ছবিতে মল্লিকা শেরাওয়াতের সঙ্গে চুম্বনের দৃশ্য করেই সিরিয়াল কিসার আখ্যা পেয়েছিলেন ইমরান।

উদিতা গোস্বামী

উদিতা গোস্বামী

মোহিত সুরীকে বিয়ে করে আপাতত বড়পর্দা থেকে বিদায় নিয়েছেন এই হট অভিনেত্রী। ইমরানের সঙ্গে বড়পর্দায় বহু সেক্সি দৃশ্যে অভিনয় করেছেন উদিতা।

তনুশ্রী দত্ত

তনুশ্রী দত্ত

আশিক বানায়া আপনে ছবিতে তনুশ্রী দত্তর সঙ্গে লিপ লক দৃশ্যে ইমরান হাসমি।

দিয়া মির্জা

দিয়া মির্জা

বলিউডের বার্বি ডল বলে পরিচিত দিয়া মির্জার সঙ্গেও তুমসা নেহি দেখা ছবিতে চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছে দিয়া মির্জাকে।

এষা গুপ্ত

এষা গুপ্ত

রাজ ৩ ছবিতে এষা গুপ্তার সঙ্গে উত্তেজনামূলক দৃশ্যে ইমরান হাসমি ।

গীতা বসরা

গীতা বসরা

দিল দিয়া হ্যায় ছবির একটি চুম্বন দৃশ্যে ইমরান হাসমি ও গীতা বসরা।

সোহা আলি খান

সোহা আলি খান

নবাব কন্যা সোহা আলি খানের সঙ্গেও পর্দায় চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছে ইমরানকে। তুম মিলে ছবিটি বক্স অফিসে ফ্লপ করলেও এই চুম্বন দৃশ্যটি কিন্তু হিট হয়ে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+