Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একই ছবিতে তিন খানের খরচ বহন করার ক্ষমতা কোনও প্রযোজকের নেই : সলমন খান

আপাতত বজরঙ্গী ভাইজান ছবির ট্রেলারের জন্য প্রশংসা কুড়তে ব্যস্ত বলিউডের ভাইজান সলমন খান। নতুন করে অন্য কোনও সিনেমার কথা ভাবছেন না তিনি। তবে এর মাঝেই বলিউডের তিন জনপ্রিয় খানের একসঙ্গে সিনেমা করা নিয়ে যে মন্তব্য করলেন তাতে অনেকে মানসিকভাবে আহত হলেও তা যে তিক্ত বাস্তব তা স্বীকার করে নেবেন অনেকেই।

সলমন, শাহরুখ ও আমির খানের একসঙ্গে সিনেমা করা প্রসঙ্গে সল্লুভাই বলেন, শাহরুখ খান ও আমির খানের সঙ্গে একই ছবিতে তাঁর কাজ করার ইচ্ছা থাকলেও একই ছবিতে ৩ খানকে বহন করার ক্ষমতা কোনও প্রযোজকেরই নেই।

একই ছবিতে তিন খানের খরচ বহন করার ক্ষমতা কোনও প্রযোজকের নেই : সলমন খান

পিটিআই-কে সাক্ষাৎকার দিতে গিয়ে সলমন বলেন, আমরা একসঙ্গে কাজ করতে চাই ঠিকই। কিন্তু আজকাল এক খানের খরচ মেটাতেই প্রযোজকদের নাকানি চোবানি খেতে হয়। একই ছবিতে তিন খানকে অভিনয় করানোর সাধ্য কোনও প্রযোজকেরই নেই।

যখন থেকে রজত শর্মার সঙ্গে তিন খানকে একসঙ্গে দেখা গিয়েছে, তবে থেকেই শাহরুখ, সলমন ও আমির খানের একসঙ্গে সিনেমা করার জল্পনা শুরু হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে সে জল্পনা. জল্পনাই রয়ে যাবে।

তবে সত্যিকথা বলতে, এই গুজবে খান ভক্তদের প্রত্যাশা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করব বি টাইনের প্রযোজকরা সলমনের বক্তব্যকে একটা চ্যালেঞ্জ হিসাবে দেখবেন। এবং খুব শীঘ্রই তিন খানকে একই ফ্রেমে আনার মতো একটি জোরদার চিত্রনাট্য তৈরি করবেন, সঙ্গে বাজেটটাও জোগাড় করতে পারবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+