(ছবি) এক্সক্লুসিভ : 'প্রেম রতন ধন পায়ো'-র শুটিংয়ে সলমন
কিছুদিন আগে বলিউড স্টার সলমন খানের বোন অর্পিতা খান সলমনের আগামী ছবি 'প্রেম রতন ধন পায়ো'-য় তাঁর নয়া লুকের ছবি প্রকাশ করে দিয়েছিলেন। এবার ফের একবার প্রকাশিত হয়ে গেল এই সিনেমায় শুটিংরত সলমনের নানা মুহূর্ত।
শোনা গিয়েছে, কারজাটে 'প্রেম রতন ধন পায়ো'-র শুটিং করেছেন সলমন। পরিচালক সুরজ বরজাতিয়ার নির্দেশনায় এটাই প্রথম অ্যাকশন সিনেমা। এই সিনেমাতেও অনবদ্য লাগছে সলমনকে। সিনেমায় দুটি আলাদা চরিত্রে দেখা যাবে সলমনকে। একটি চরিত্র রোমান্টিক ও অন্যটিতে অ্যাকশন করতে দেখা যাবে সল্লু মিঞ্য়াঁকে।
আসুন তার আগে দেখে নেওয়া যাক শুটিং স্পটের কিছু এক্সক্লুসিভ দৃশ্য, সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

'প্রেম রতন ধন পায়ো'
দীর্ঘ ১৩ বছর পর ফের একবার জুটি বেঁধেছেন সুরজ বরজাতিয়া ও সলমন খান। এক সাক্ষাৎকারে সলমন বলেছেন, তাঁর জীবনের অন্যতম কঠিন চরিত্র এটি। তাছাড়া এতদিন পর সুরজের সঙ্গে কাজ করাটাও মানিয়ে নিতে হচ্ছে।

'প্রেম রতন ধন পায়ো'
আগামী বছরের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।

'প্রেম রতন ধন পায়ো'
এই সিনেমাতেও সলমনের নাম 'প্রেম'। প্রসঙ্গত এই নামে তিনি বহু সিনেমা করেছেন এবং সবকটিই হিট।

'প্রেম রতন ধন পায়ো'
এতদিন পর প্রেম নামের চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়া বেশ কঠিন বলে জানিয়েছেন সলমন।

'প্রেম রতন ধন পায়ো'
১৯৮৯ সালে মাত্র ২৪ বছর বয়সে 'ম্যায়নে পেয়ার কিয়া' সিনেমাটি পরিচালনা করে বলিউডে পা রাখেন সুরজ বরজাতিয়া। এরপর আর একটি বিখ্যাত ফ্যামিলি ড্রামা সিনেমা 'হাম আপকে হ্য়ায় কৌন' পরিচালনা করেন তিনি।

'প্রেম রতন ধন পায়ো'
দুটি সিনেমাতেই হিরো ছিলেন সলমন।

'প্রেম রতন ধন পায়ো'
এরপরও যেকটি সিনেমা তিনি পরিচালনা করেছেন, প্রায় সবগুলিই ফ্যামিলি ড্রামা।

'প্রেম রতন ধন পায়ো'
সুরজের আগামী সিনেমা 'প্রেম রতন ধন পায়ো'-তেও সেই ফ্যামিলি ড্রামার ঝলকই দেখা যাবে আর একবার।

'প্রেম রতন ধন পায়ো'
সিনেমায় একটি চরিত্রে রাজপুত্র হিসাবে দেখা যাবে সলমনকে।

'প্রেম রতন ধন পায়ো'
এই সিনেমায় মোট ৯ টি গান রয়েছে বলে জানা গিয়েছে।

'প্রেম রতন ধন পায়ো'
সলমনের বিপরীতে এখানে কাজ করবেন সোনম কাপুর। এছাড়াও রয়েছেন নীল নীতিন মুকেশ ও অনুপম খেরের মতো অভিনেতা।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications