গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?
ওড়িশার উপরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গাঙ্গেয় বঙ্গে প্রবেশ করছে। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ঝোড়ো হাওয়ার সঙ্গে তীব্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির স্পেল চলবে, যা মূলত কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আকার নিতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বিশেষ করে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় এদিন মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টি চলবে, তবে সেক্ষেত্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তীব্রতা আরও বাড়তে পারে, যার জেরে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া এবং হুগলি জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা শহর এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ধারা অব্যাহত থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতাও জারি করেছে।
বুধবার উত্তরবঙ্গে কালবৈশাখীর দুর্যোগ আরও বাড়বে। সেদিন মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে, যেখানে হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি দেখা গেলেও, এর তীব্রতা ক্রমশ কমতে থাকবে। শুক্রবারেও বৃষ্টির রেশ থাকবে, তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া ফিরে আসবে এবং দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
-
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
ইডেনে প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল পাঞ্জাব ম্যাচ, বরুণ দেবের কৃপায় পয়েন্টের খাতা খুলল কেকেআর -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!










Click it and Unblock the Notifications