Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রেম রতন ধন পায়ো : সলমন খান অভিনীত ছবির ১০টি অজানা তথ্য

সলমন খান-সোনম কাপুর অভিনীত প্রেম রতন ধন পায়ো ছবির অফিসিয়াল ট্রেলর মুক্তি পাওয়ার কথা আজই। বিশ্বজুড়ে সলমন ভক্তরা এই ছবির ট্রেলরের মুক্তির অপেক্ষায় রয়েছে। কিন্তু এই ছবির স্ন্যাপ শট দেখার আগে এই ছবির সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিলে কেমন হয়? [মুক্তি পেল প্রেম রতন ধন পায়ো ছবির প্রথম পোস্টার, কৌতুহল বাড়ল অনেকখানি]

সলমন খান-সোনম কাপুর অভিনীত এই ছবির পরিচালনা যে সুরজ বারজাতিয়া করছেন তা এতদিন সবাই জেনে গিয়েছেন। ম্যায়নে প্যায়ার কিয়া, হাম আপকে হ্যায় কউন, হাম সাথ সাথ হ্যায়- সুরজ বরজাতিয়ার সব কটি ছবিতেই সলমন খানের নাম ছিল প্রেম। এই ছবিতেও তার অন্যথা হচ্ছে না। আর তাই তো প্রথম পোস্টারের ট্যাগলাইনও "প্রেম ইজ ব্যাক"।

প্রায় ১৬ বছরের লম্বা বিরতির পর ফের সলমনের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় আসছেন সুরজ। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই ছবি সম্পর্কে ১০ টি এমন তথ্য যা আপনাদের অজানা।

১০০ কোটির বাজেট

১০০ কোটির বাজেট

এই ছবির সব মিলিয়ে বাজেট ১০০ কোটি টাকা। এই ছবিতে রাজকীয় সেটের ব্যবহার করা হয়েছে। অ্যাকশন দৃশ্যে বহু খরচ হয়েছে। তবে সলমন খানের ছবির বক্স অফিস রেকর্ড বলছে ছবির খরচের টাকা হয়তো প্রথম সপ্তাহেই তুলে ফেলতে পারবেন সলমন।

হলিউডের স্টান্ট ডিরেক্টর

হলিউডের স্টান্ট ডিরেক্টর

হলিউড ছবির স্টান্ট পরিচালক গ্রেগ পাওয়েল যিনি স্কাইফল, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, হ্যারি পটার-এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি প্রেম রতন ধন পায়ো ছবিতেও কাজ করছেন।

দ্বৈত চরিত্র

দ্বৈত চরিত্র

এই ছবিতে দুটি চরিত্রে দেখা যাবে সলমনকে। একটি চরিত্র রাজকুমারের যেখানে তাঁর নাম হয়েছে প্রেম। অন্য চরিত্রটি যোদ্ধার নাম বিজয়।

খলনায়ক

খলনায়ক

এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে নীল নীতিন মুকেশ ও আরমান কোহলিকে।

১৬ বছর পর

১৬ বছর পর

১৬ বছর পর ফের সুরজ বরজাতিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন সলমন। এই ছবিতে নীল সলমনের ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন।

ক্লাইম্যাক্স

ক্লাইম্যাক্স

বলা হচ্ছে এই ছবিতে সবচেয়ে বড় দৈর্ঘ্যের ক্লাইম্যাক্স দৃশ্য রয়েছে। আর এই দৃশ্যে সলমন ও নীলকে তলোয়ার যুদ্ধের দৃশ্যে দেখা যাবে।

স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর

এই ছবিতে স্বরা ভাস্করকে সলমনের বোনের ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে স্বরা সলমনকে সজোরে ঘুষি মেরেছেন, ভাইবোনের খুনশুটি দেখাতে গিয়ে।

সঙ্গীত

সঙ্গীত

এই ছবির গানের সত্ত্ব ১৭ কোটি টাকায় টি সিরিজকে বিক্রি করা হয়েছে।

সবচেয়ে বেশি গান

সবচেয়ে বেশি গান

সলমন অভিনীত ছবির মধ্যে এই ছবিতে সবচেয়ে বেশি গানের ব্যবহার হয়েছে। এই ছবিতে ১৩-১৪ টি গান আছে।

সলমন যখন এডিটর

সলমন যখন এডিটর

এই ছবির এডিটিং এ দায়িত্ব রয়েছে সঞ্জয় সঙ্কলার উপর। কিন্তু এডিটিং এর পুরো বিষয়ে নজরদারি চালাচ্ছেন সলমন খান স্বয়ং।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+