(ছবি) বলতে পারবেন বলিউডের কোন জনপ্রিয় অভিনেত্রী এখন গর্ভবতী?
বলিউড ডিভা এবং বহুমুখী প্রতিভাবান অভিনেত্রী রানি মুখোপাধ্যায় গত এপ্রিল মাসেই ইতালিতে গিয়ে জনপ্রিয় চিত্রনির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ে করেন। সূত্রের খবর খুব শীঘ্রই নিজের প্রথম সন্তানকে জন্ম দিতে চলেছেন রানি। ৩৭ বছরের রানি মুখোপাধ্যায় বর্তমানে গর্ভবতী বলে জোর জল্পনা। [যে যে ভুলের জন্য এখনও আক্ষেপ রয়েছে রানি মুখোপাধ্যায়ের]
রানি মুখোপাধ্যায়ে গর্ভবতী হওয়ার খবর প্রসঙ্গে সূত্রের খবর, এখন বেশ কিছু সময়ে জন্য মিডিয়ার নজরের বাইরে থাকবেন রানি। আর তাই জোর জল্পনা রানি গর্ভবতী। সম্প্রতি লন্ডনে ছুটি কাটাতে দেখা গিয়েছিল তাঁকে। [৮ গ্ল্যামারাস অভিনেত্রী যাঁরা বড় পর্দায় সেজেছেন 'সাদামাটা']
সম্প্রতি পত্রিকার ফটোশুটের জন্য লাস্যময়ী অবতারে দেখা গিয়েছিল রানিকে। [সাত পাকে বাধা : বলিউডের রানি এবার মিসেস চোপড়া]
মিডিয়া সূত্রের খবর সম্প্রতি, জন্মদানের পূর্ববর্তী মালিশের জন্য প্লাশ স্পা-এ ক্যাজুয়াল পোশাকে যেতে দেখা গিয়েছে রানিকে। তাঁকে বেশ রিল্যাক্স ও আরও উজ্জ্বল লাগছিল। [মাধুরী থেকে করিনা, বলিউডের ১০ লাস্যময়ী বিবাহিতা অভিনেত্রী]
মার্দানি ছবির পর আপাতত নতুন করে কোনও ছবি রানি সই করেননি বলেই খবর। যদিও জোর খবর দাউদ ইব্রাহিমের বায়োপিকে তার বোন হাসিনা পারকর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। । যদিও সেই চরিত্রে এখন অভিনয় করবেন সোনাক্ষী সিনহা।
আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর রানির জীবনের কিছু মুহূর্ত।
{photo-feature}












Click it and Unblock the Notifications