Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) ৮ গ্ল্যামারাস অভিনেত্রী যাঁরা বড় পর্দায় সেজেছেন 'সাদামাটা'

চলচ্চিত্রের দুনিয়াটাই বড় গ্ল্যামারাস, জাঁকজমকপূর্ণ। বিশেষ করে অভিনেত্রীরা 'টপ টু বটম' কেতাদুরস্ত। চড়া মেক আপ, স্টাইলিশ পোশাকের সঙ্গে মানানসই গয়না জুতোয় সবসময় পরিপাটি। অভিনয়ের ক্ষেত্রে অনেকসময়ই অভিনেত্রীরা মেক-আপ ছাড়া কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন না। কারণ তাঁদের মতে সুন্দর না লাগলে হয়তো দর্শকমনে গৃহীত হবেন না তারা।

কিন্তু এখন সময়টা অনেক বদলে গিয়েছে। ছবির চরিত্রের স্বার্থে অনেকসময়ই মেক আপ ছাড়াই ছাপোশা চরিত্রে অভিনয় করতে হয় অভিনেতা অভিনেত্রীদের। আর তা এখন ভালভাবেই নিচ্ছে দর্শক।

এখানে ৮ অভিনেত্রীর উল্লেখ করা হল যাঁদের সিনেমা দেখা মিলেছে ডি-গ্ল্যাম লুকে

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

কুইন ছবিতে একেবারে সাদা মাটা পোশাকে ঠিক যেন পাশের বাড়ির মেয়ে কঙ্গনা। ফ্যাশন ছবিতে সুপার মডেল সোনালি আর কুইনের রানির যেন আকাশ পাতাল তফাৎ।

ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য রাই বচ্চন

প্রভোকড ছবিতে সাধারণ এক পাঞ্জাবী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন বিশ্বসুন্দরী অ্যাশ। এক সাধারণ মেয়ের জীবনের সংঘর্ষ ও বেদনার গল্প কী দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন অ্যাশ। এর পাশাপাশি চোখের বালি ছবিতেও অভিনয় করেছেন অ্যাশ। সেখানে তিনি বিধবা বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন।

বিদ্যা বালন

বিদ্যা বালন

বিদ্যা বালনকে সে অর্থে গ্ল্যাম কুইন বলা না গেলেও ডার্টি পিকচার ছবিতে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কী করতে পারেন। আবার নো ওয়ান কিলড জ্যাসিকা এবং কাহানির মতো ছবিতেই একেবারে সাদামাটা পোশাকেও শুধু অভিনয়ের জোরে লোকের মন জয় করে নিয়েছেন তিনি।

রানি মুখোপাধ্যায়

রানি মুখোপাধ্যায়

ভার্সাটাইল অভিনেত্রী বলেই পরিচিত রানি। একদিকে ব্ল্যাক ছবিতে প্রতিবন্ধী চরিত্র, অন্যদিকে মর্দানি ছবিতে গুণ্ডাদের হাড় হিম করে দেওয়া পুলিশ অফিসারের ভূমিকায়, আবার যুবা ছবিতে বস্তির এক বাঙালি মেয়ে তিনি। এই সবকটি ছবিতেই তিনি নিজের গ্ল্যামারাস দিকটি লুকিয়েছেন।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের হট অভিনেত্রীদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা। শুধু বলিউড নয়, হলিউডেও পৌছে গিয়েছেন এই স্টাইল আইকন। কিন্তু সম্প্রতি মেরি কম ও বরফি ছবিতে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

শ্রীদেবী

শ্রীদেবী

আশির দশকে বড়পর্দা কাঁপিয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। তবে আবারও ফিরে এসেছেন বলিউডে। ইংলিশ ভিংলিশ ছবির হাত ধরে। এই ছবিতে একেবারে ঘরোয়া রূপে দেখা গিয়েছে তাঁকে।

লিজা রে

লিজা রে

সুপার মডেল লিজা রে। গ্ল্যামার তাঁর রন্ধ্রে রন্ধ্রে। তবুও দীপা মেহতার ওয়াটার ছবিতে অবলীলায় সাদা থান পরা বিধবার ভূমিকায় অভিনয় করে গিয়েছেন তিনি।

আয়েষা তাকিয়া

আয়েষা তাকিয়া

বলিউডের আর এক অভিনেত্রী আয়েষা তাকিয়া। আপাতত সিনেমা না করলেও গ্ল্যামার কোসেন্টে তিনিও কম যান না। অথচ ডোর ছবিতে নিজের সেই গ্ল্যামারাস দিক একেবারে দূরে সরিয়ে রেখেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+