(ছবি) মাধুরী থেকে করিনা, বলিউডের ১০ লাস্যময়ী বিবাহিতা অভিনেত্রী
সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে বলিউডের পরিভাষাও। আশির দশকে যে সমস্ত মিথ নিয়ে চলত বলিউড আজকের মানসিকতায় তা পুরোপুরি অকেজো।
এই চিন্তাধারা পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ হলেন বলিউডের অভিনেত্রীরা। আগেকার দিনে অভিনেত্রীর বয়স ৩০ পেরলেই হাতে কাজের সংখ্যা কমতে শুরু করে দিত। বিয়ে হয়ে যাওয়া মানে চলচ্চিত্র জগতে তিনি কোণঠাসা।
আর আজকের বলিউড দেখুন চলিশোর্ধ অভিনেত্রীরাও সফলভাবে ফিল্মদুনিয়ায় ফিরে আসছেন। শ্রীদেবীর কথাই ধরুণ ৫১ বছর বয়সে ইংলিশ ভিংলিশ ছবিরর হাত ধরে দুরন্ত কামব্যাক। এত বছর পরে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
আবার ধরুণ ঐশ্বর্য রাই বচ্চন। আরাধ্যার জন্মের সময় ওজন বাড়ায় অনেকেই ভেবেছিলেন বলিউডে মিসেস বচ্চনের ফিরে আসার সম্ভাবনা একেবারে শেষ। কিন্তু আবার তিনি ফিরে এলেন। সম্প্রতি জজবা ছবিতে অভিনয়ও করছেন। বড়পর্দায় আবার অ্যাশ জাদু দেখার জন্য আমরা মুখিয়ে রয়েছি।
ছবিতে দেখুন বলিউডের ১০ লাস্যময়ী বিবাহিতা অভিনেত্রী

মালাইকা আড়োরা খান
আরবাজ খানের সঙ্গে বিয়ে হওয়ার পরেও একের পর এক আইটেম ডান্স-এ দর্শকের মন মাতিয়েছেন মালাইকা। মালাইকাকে দেখে কে বলবে উনি বিবাহিতা এবং মাও বটে।

জুহি চাওলা
জুহি চাওলা বেশ বহুদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন। গুলাব গ্যাং ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে খলনায়িকা হিসাবে অভিনয় করেছেন জুহি।

শ্রীদেবী
শ্রীদেবী ৫১ বছর বয়সে ইংলিশ ভিংলিশ ছবিরর হাত ধরে দুরন্ত কামব্যাক করেছেন। এত বছর পরে অভিনয় সত্ত্বেও দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

শিল্পা শেঠি
এখনও বলিউডের কলেজ গার্ল- হিসাবে দিব্য মানিয়ে যেতে পারে শিল্পাকে।

মাধুরী দীক্ষিত
গুলাব গ্যাং, দেড় ইশকিয়া ছবিতে সম্প্রতি অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন মাধুরি। বহু বিজ্ঞাপন এমনকী রিয়্যালিটি শো-এও এখন মাধুরী জাদু।

করিশ্মা কাপুর
নব্বইয়ের দশকের সুপারহিট অভিনেত্রী। সেভাবে সিনেমায় দেখা না গেলেও অফারের কমতি নেই করিশ্মার কাছে।

বিদ্যা বালন
বিয়ে হয়ে গেলেও সিনেমার সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়নি বিদ্যার। যখনই অভিনয় করেছেন তখনই প্রশংসা কুড়িয়েছে বুদ্ধিদীপ্ত প্রতিভাবান এই অভিনেত্রী।

রানি মুখোপাধ্যায়
বিয়ের পরে রানি মুখোুপাধ্যায়ের ছবি মর্দানি, নায়িকার সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে।

ঐশ্বর্য রাই বচ্চন
ঐশ্বর্য রাই বচ্চন আরাধ্যার জন্মের সময় ওজন বাড়ায় অনেকেই ভেবেছিলেন বলিউডে মিসেস বচ্চনের ফিরে আসার সম্ভাবনা একেবারে শেষ। কিন্তু আবার তিনি ফিরে এলেন। সম্প্রতি জজবা ছবিতে অভিনয়ও করছেন।

কাজল
বিয়ে-সন্তানের পর আজও কাজল ততটাই আকর্ষণীয়। সম্প্রতি শাহরুখের সঙ্গে তিনি ফির বড়পর্দায় ফিরতে পারেন বলেও শোনা যাচ্ছে।

করিনা কাপুর খান
বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম করিনা। সইফ আলি খানের সঙ্গে বিয়ে করার পরও বজরঙ্গী ভাইজান, গব্বর, উডতা পাঞ্জাব ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন করিনা।












Click it and Unblock the Notifications