বার্থ ডে স্পেশ্যাল : যে যে ভুলের জন্য এখনও আক্ষেপ রয়েছে রানি মুখোপাধ্যায়ের
চুলবুল মেয়ের চরিত্রে হোক, বা প্রতিবন্ধী মেয়ের চরিত্রে, কখনও সাহসী পুলিশ অফিসার তো কখনও স্মার্ট সাংবাদিক, কখনও গ্রামের মেয়ে তো কখনও অভিজাত পরিবারের ক্লাসি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি রানি মুখোপাধ্যায়। ভিন্ন ভিন্ন চরিত্র সফলভাবে অভিনয় করে বহু পুরস্কারের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। সম্প্রতি আদিত্য চোপড়াকে বিয়ে করেছেন।
আজ রানির জন্মদিন। ৩৭ বছরে পা দিলেন এই বঙ্গললনা। শুধু অভিনয় নয়, চরিত্রবাছাই থেকে পোষাক বেছে নেওয়া, এবং তা সুন্দরভাবে ক্যারি করা, এই সবদিক থেকে বি-টাউনে বেশ নাম-ডাক রয়েথে রানির।
কিন্তু তবু বলিউডে তাঁর দীর্ঘদিনের এই জীবনে কিছু কিছু ভুল করেছেন রানি। হয়তো কিছুটা অজান্তে, কিছুটা জেনে, কিন্তু তার ফল হয়েছে উল্টো। কিছু কিছু ভুলের জন্য তো এখনও আফশোস করেন রানি।
নীচের স্লাইডগুলিতে দেখুন নিজের কোন কোন ভুলের জন্য এখনও আক্ষেপ রয়েছে রানির।

পোশাক বিভ্রাট
অন্যান্য অভিনেত্রীদের মতোই রানি পোশাক বিভ্রাটের শিকার হয়েছেন।

আইয়া
রানি মুখোপাধ্যায় এমনিতে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে খুবই খুঁতখুঁতে। কিন্তু কেন যে সেসময়ে আইয়া ছবিতে তিনি অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন তা আজও বুঝতে পারেন না রানি। উল্লেখ্য আইয়া বলিউড ইতিহাসে সেরা জঘন্য ছবিগুলির মধ্যে অন্যতম।

প্রেমের সম্পর্ক
রানির সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্ক তৈরি হয়েছিল অভিনেতা গোবিন্দর। এবিষয়ে কেউ মুখ না খুললেও এই সম্পর্কের পরিণতি ছিল বিতর্কিত। এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছিল রানির ঘরে রাতে শোয়ার পোশাকে গোবিন্দকে। এরপর বিতর্ক শুরু হতে স্ত্রী ও রানির মধ্যে স্ত্রীকেই বেছে নেন গোবিন্দ।

ঐশ্বর্যকে আক্রমণ
ঐশ্বর্যর নাম না করেই তাঁকে আক্রমণ করেছিলেন রানি। বলেছিলেন, আমরা ভারতীয় মহিলারা নিজেদের ব্যক্তিগত জীবন নিয় খুব শীঘ্রই আবেগপ্রবণ হয়ে পড়ি। বিশেষ করে সন্তানের জন্মের পর। আমরা ভাবতে শুরু করি আমি ছাড়া পৃথিবীতে আর কোনও মা নেই। আমাদের জীবন সন্তান কেন্দ্রিক হয়ে ওঠে। অভিনেত্রীদের উচিত, দৃঢ়ভাবে নিজেদের কাজে ফিরে আসা। আর বয়সের চেয়ে কমবয়সী যাতে দেখতে লাগে তার চেষ্টা করা।

সিমিকে আক্রমণ
সিমি গারেওয়ালের অনুষ্ঠানে সিমি যখন রানিকে আদিত্য চোপড়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করেন (তখন সম্পর্কটি গুজবের স্তরেই ছিল), তথন বেজায় চটে গিয়ে রানী বলেন, আমিও তোমার বিষয়ে অনেককিছু জানি, তুমি নিশ্চই চাইবে না সেগুলি আমি সবার সামনে আনব?












Click it and Unblock the Notifications