ডিভোর্সের পথে সানিয়া মির্জা ও শোয়েব মালিক, খবর নিশ্চিত করলেন তাঁদেরই বন্ধুমহল
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক এবার বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন। এই দুই তারকা জুটির এক ঘনিষ্ঠ বন্ধু এই খবরে সিলমোহর দিয়েছেন বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই সানিয়া-শোয়েবের দাম্পত্য জীবনে চিড় ধরেছে বলে শোনা যাচ্ছিল। তবে এবার সানিয়া ও শোয়েবের কাছের এক বন্ধু জানিয়েছেন যে এই দুই তারকা ইতিমধ্যেই আলাদা হোয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং শুধুমাত্র কাগজে-কলমে বিচ্ছেদ হওয়া বাকি।

ডিভোর্সের পথে শোয়েব–সানিয়া
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সানিয়া-শোয়েবের ঘনিষ্ঠ মহল জানিয়েছে যে এই দম্পতি খুব শীঘ্রই ডিভোর্সের দিকে এগোবে ইতিমধ্যেই তাঁরা আলাদা থাকতে শুরু করে দিয়েছেন। ডিভোর্সের এই খবর নিশ্চিত করেছে শোয়েব মালিকের ম্যানেজমেন্ট বিভাগের এক সদস্যও। সেই সদস্যের কথা অনুযায়ী, 'হ্যাঁ, তাঁদের সরকারিভাবে বিচ্ছেদ হবে। আমি এর চেয়ে বেশি কিছু জানাতে পারব না তবে তাঁরা যে আলাদা হচ্ছেন এই খবর নিশ্চিত।' বর্তমানে সানিয়া মির্জা দুবাইতে রয়েছেন এবং শোয়েব মালিক পাকিস্তানে। টি২০ ওয়ার্ল্ড কাপে ক্রীড়া বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন তিনি।
বিচ্ছেদের ইঙ্গিত
এরই মাঝে সানিয়া তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু পোস্টের মাধ্যমে এটা ইঙ্গিত দেন যে তাঁর ও শোয়েবের মধ্যে কিছু ঠিক নেই। সম্প্রতি সানিয়া তাঁর ইনস্টাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ভাঙা হৃদয়েরা কোথায় যায়? ইশ্বরের খোঁজে যায়।' শুধু তাই নয়, সানিয়া আরও একটি রহস্যময় পোস্ট করেন কিছুদিন আগে, যেখানে তিনি তাঁর ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন। ক্যাপশনে তিনি লেখেন, 'এই মুহূর্তগুলো আমায় কঠিনতম দিনের মধ্যে দিয়ে নিয়ে যায়।' এই সবকিছুই ইঙ্গিত দেয় যে সানিয়া-শোয়েবের সুখের সংসার এবার ভাঙতে চলেছে।
ছেলের জন্মদিনে শেষবারের মতো একসঙ্গে হন
প্রসঙ্গত, ২০১০ সালের এপ্রিল মাসে সানিয়া ও শোয়েবের নিকাহ হয় রাজকীয়ভাবে হায়দরাবাদে। সেই সময় এই বিয়ে নিয়ে যথেষ্ট বিতর্কের সূচনা হয়েছিল। কারণ এই বিয়ের মাধ্যমে যুক্ত হয়েছিল ভারত ও পাকিস্তান। এই দম্পতির এখন চার বছরের একটি সন্তান রয়েছে এবং সানিয়া ও শোয়েবকে শেষবারের মতো তাঁদের ছেলের জন্মদিনেই দেখা গিয়েছিল। শোয়েব জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও সানিয়া করেননি। যদিও শোয়েবের শেয়ার করা ছবিতে তিনি যে ক্যাপশন দেন তা একটু অবাক করেছিল সকলকে। শোয়েব লেখেন, 'যখন তুমি জন্মেছিলে, আমরা তখন আরও নম্র হয়ে গিয়েছিলাম এবং জীবন আমাদের কাছে আরও বিশেষ হয়ে উঠেছিল। আমরা হয়ত একসঙ্গে নেই এবং রোজ আমাদের দেখাও হয় না, কিন্তু বাবা সবসময় তোমার কথা ও তোমার হাসিকে প্রত্যেক মুহূর্তে ভাবে।'

বিচ্ছেদের কারণ অজানা
শোয়েব ও সানিয়ার বিচ্ছেদ কেন হচ্ছে তার পিছনের কারণ অজানা। যদিও শোনা গিয়েছিল যে শোয়েবের সঙ্গে এক পাক অভিনেত্রীর প্রেমের সম্পর্ক প্রকাশ হতেই সানিয়া ও তাঁর মধ্যে দুরত্ব বাড়ে। ১২ বছর দাম্পত্য জীবনের পর শোয়েব ও সানিয়া বিচ্ছেদের পথে হাঁটলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications