Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পরীমনির প্রেমে কি মশগুল বাংলাদেশের গোয়েন্দা পুলিশের কর্মকর্তা! চাঞ্চল্যকর নয়া রিপোর্টে গুঞ্জন চড়তেই কী ঘটল

পরীমনির প্রেমে কি মশগুল বাংলাদেশের গোয়েন্দা পুলিশের কর্মকর্তা! চাঞ্চল্য়কর নয়া রিপোর্টে গুঞ্জন চড়তেই কী ঘটল

গ্রেফতারির পরও পরীমনিকে ঘিরে জল্পনার মাত্রা কমছে না। একাধিক গুঞ্জন ও বিতর্কে কার্যত পরীমনি এই মুহূর্তের বহু আলোচনার কেন্দ্রে। মাদক কাণ্ডে বাংলাদেশের বুকে একের পর এক অভিনেত্রীর গ্রেফতারি ও তাঁদের ঘিরে প্রেম , বিয়ে বিতর্কের একাধিক অধ্যায় প্রকাশ্যে সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন পরীমনি। যে ঘটনা তাঁর ধর্ষণের হুমকির অভিযোগের পরই ঘটে। এদিকে জেলবন্দি পরীমনিকে ছেড়ে যাচ্ছে না বিতর্কের ছায়া। জানা গিয়েছে পরীমনির সঙ্গে নাকি বাংলাদেশ পুলিশের তাবড় এক কর্তা ব্যক্তির সম্পর্ক রয়েছে। এক নয়া মিডিয়া রিপোর্টে এই খবর সামনে আসতেই নিয়ে প্রবল আলোড়ন পড়েছে বাংলাদেশের বুকে।

চাঞ্চল্যকর অভিযোগ ও পরীমনির প্রেম

চাঞ্চল্যকর অভিযোগ ও পরীমনির প্রেম

পরীমনির ব্যক্তিগত জীবন ইতিমধ্যেই তাঁর গ্রেফতারিকে ঘিরে আতস কাঁচের তলায় রয়েছে। কার সঙ্গে পরীমনির সম্পর্ক গড়ে উঠেছে গত কয়েক দিনে, আর কার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে তা নিয়ে রয়েছে বড়সড় জল্পনা। উল্লেখ্য, পরীমনিকে ঘিরে সাম্প্রতিক চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিনার গোলাম সাকলায়েনের সঙ্গে পরীমনির সম্পর্ক গড়ে উঠেছে। জেলবন্দী পরীমনিকে ঘিরে এই অভিযোগ উঠতেই একটি সিসিটিভি ফুটেজের খবর উঠে আসছে।

১৮ ঘণ্টা ধরে পরীমনির সঙ্গে অফিসার!

১৮ ঘণ্টা ধরে পরীমনির সঙ্গে অফিসার!

জানা গিয়েছে, সদ্যই বাংলাদেশের গোয়েন্দা পুলিশের কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে পরীমনির ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে বলে গুঞ্জন। দুজনে গত ১ অগাস্ট নাকি বহুক্ষণ সময় একসঙ্গে কাটান। বাংলাদেশের পুলিশকর্তা গোলামের সরকারি ফ্ল্যাটে যে গত ১ অগাস্ট পরীমনি গিয়েছিলেন তা ফ্ল্যাটের সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে। সেই ফুটেজের সময়সীমা থেকে দেখা যাচ্ছে দুজনে প্রায় ১৮ ঘণ্টা সময় একসঙ্গে কাটিয়েছেন। এরপরই জল্পনার মাত্রা চড়ে। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে জেরার মুখে পরীমনি নিজেও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ফলে বাংলাদেশের পুলিশের মধ্যে আপাতত তোলপাড় শুরু হয়েছে।

ধর্ষণের হুমকি কাণ্ডের পর দু'জন কাছাকাছি আসেন!

ধর্ষণের হুমকি কাণ্ডের পর দু'জন কাছাকাছি আসেন!

প্রসঙ্গত, বাংলাদেশের বোটক্লাবে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে আগেই অভিযোগ করেছিলেন পরীমনি। এরপর বারবার ঘটনা নিয়ে ধর্ষণের হুমকি প্রসঙ্গও উত্থাপন করেন বাংলাদেশের এই সুন্দরী অভিনেত্রী। এদিকে, পরীমনির অভিযোগের ভিত্তিতে তদন্তকারী পুলিশ অফিসার গোলাম সাকলায়েন পরীমনির ঘনিষ্ঠ হতে শুরু করেন বলে শোনা যায়। পরীমনিকে হেফাজতে নেওয়ার পর বহু জিজ্ঞাসাবাদর সূত্রে এই তথ্য পুলিশের সামনে এসেছে বলে জানা গিয়েছে।

পরীমনিকাণ্ড ও পুলিশ কর্তার বদলি

পরীমনিকাণ্ড ও পুলিশ কর্তার বদলি

সিসিটিহি ফুটেজ ঘেঁটে দেখা গিয়েছে যে পরীমনি ১ অগাস্ট সকাল ৮ টা ১৫ মিনিটে পুলিশ অফিসার গোলামের ফ্ল্যাটে যান। পরে গাড়ি থেকে ট্রলি ব্যাগ নিয়ে যাওয়া হয় পরীমনির জন্য। পরীমনির পরনে সেদিন ছিল কালো পোশাক। সেদিন রাত দেড়টা নাগাদ ওই ফ্ল্যাট থেকে পরীমনিকে বেরিয়ে যেতে দেখা যায়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন পরীমনির গাড়ির চালক। এদিকে, ঘটনার জেরে বাংলাদেশের পুলিশের এডিজি সাকলায়েনকে আপাতত ডিবি থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয়েছে।

পরীমনির বিয়ে, প্রেম ও গুঞ্জন

পরীমনির বিয়ে, প্রেম ও গুঞ্জন

পরীমনির বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক নামী পুরুষ ব্যক্তিত্বের নাম উঠে আসছে। শোনা যায়, বাংলাদেশের ঢাকার বহু পাঁচতারা হোটেলে রাতের বেলায় একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গে বেশ কয়েকদিন ধরেই পরীমনিকে দেখা গিয়েছে। এদিকে, পরীমনির ব্যক্তিগত জীবনে চোখ ফেললে দেখা যাবে, ২০১৯ সালের ১৪ ফেবরুারি তামিম হাসানের সঙ্গে পরীমনির বাগদান হলেও, শেষ মুহূর্তে তা ভেঙে যায়। এই ঘটনার পর ২০২০ সালে বিয়ে করেন পরীমনী। ২০২০ সালের ৯ মার্চ পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে বিয়ে হয় পরীমনির। তবে সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। শোনা যায়, বিয়ের কয়েক মাস পরই পরীমনির সঙ্গে ঝগড়া, সমস্যা হতে শুরু করে কামরুজ্জামানের। তখই বিচ্ছেদ হয় তাঁদের। এরপর বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্র হয়ে ওঠেন পরীমনি।

শনিবারও চলেছে অভিযান

শনিবারও চলেছে অভিযান

জানা গিয়েছে, পরীমনি কাণ্ডে ফের একবার তল্লাশিতে নামে সিআইডি। বাংলাদেশ পুলিশের অপরাধ ও তদন্তবিভাগ শনিবার বেলা তিনটে থেকে ঢাকার বিভিন্ন জায়গায় জোরদার তল্লাশি শুরু করে দেয়। আপাতত পরীমনি পুলিশের হেফাজতে। তবে তাঁর বাড়িতে ফের একবার তল্লাশি হয়েছে। এর আগে বুধবার পরীমনির বাড়িতে দুপুর নাগাদ যায় ব়্যব। দরজা খুলতে চাননি পরীমনি। এদিকে, শেষমেশ তাঁর বনানীর বাসভবনে ঢোকে বাংলাদেশের অপরাধ দমন শাখা ব়্যাব। ঘটনা ফেসবুকে লাইভে তুলে ধরেন পরীমনি। জানা গিয়েছে , মাদকের সরঞ্জাম, মদ, খালি মদের বোতল সহ আইস ও এলএসডির মতো নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে পরীমনির বাড়ি থেকে। এরপর বাংলাদেশ জুড়ে শুরু হয় তোলপাড়। পরীমনির বিরুদ্ধে পর্নকান্ডের সঙ্গেও যোগ থাকার অভিযোগ রয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+