বয়সে ছোট প্রেমিককে বিয়ের পরই স্বামীর ঘন ঘন বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন! জারিনার প্রেম কাহিনি একঝলকে
বয়সে ছোট প্রেমিককে বিয়ের পরই স্বামীর ঘন ঘন বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন! জারিনার প্রেম কাহিনি একঝলকে
বলিউডে বিভিন্ন সম্পর্কের উত্থান পতন বারবারই ট্যাবলয়েডের পাতায় জায়গা করে নিয়েছে। এমনই একটি বিতর্কিত প্রেম কাহিনির মধ্যে নিজের দাম্পত্যকে ধরে রেখে অসামান্য লড়াই চালিয়েছেন অভিনেত্রী জারিনা ওয়াহাব। গুণী এই অভিনেত্রীর সঙ্গে স্বামী আদিত্য পাঞ্চোলির সম্পর্ক ঘিরে বিভিন্ন সময় গুঞ্জন ও বিতর্ক শোনা যায়। একনজরে দেখা যাক আদিত্যর সঙ্গে জারিনার প্রেম পর্ব কেমন।

ফারাক বয়সে, তুড়ি মেরে উড়িয়ে প্রেম!
উত্তরপ্রদেশের রায়বরেলির এক পরিবারে জন্ম আদিত্য পাঞ্চোলির। অন্যদিকে, দক্ষিণের বিশাখাপত্তনমের মেয়ে দারিনা পড়াশোনা করেন এফটিটিআইতে। ১৯৮৬ সালের ছবি 'কলঙ্ক কা তিলক' এ আদিত্যর সঙ্গে অভিনয় করতে গিয়ে তাঁর প্রেমে পড়ে জারিনা। শোনা যায়, জারিনার জন্য প্রেমে বুঁদ হন আদিত্যও। চলতে থাকে প্রেম পর্ব।

প্রেমের সূত্রে বিয়ে
এরপর সুখী গৃহকোণ বাঁধার অপেক্ষা নিয়ে ১৯৮৬ সালে জারিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আদিত্য পাঞ্চোলি। পরবরর্তীকালে সংসার আসেন সূরজ ও সানা পাঞ্চোলি। দুই পুত্র কন্যাকে নিয়ে দিব্য সংসার চলছিল জারিনা ও আদিত্যর। তবে তাল কাটে একেরপর কাণ্ডে।

আদিত্যকে পছন্দ ছিল না কার?
জারিনার থেকে আদিত্য পাঞ্চোলি ৫ বছরের ছোট। বিষয়টি খুব একটা পছন্দ জারিনার পরিবারের, তা নয়। জারিনা নিজে একটি সাক্ষাৎকারে জানান, তাঁর মা খুব একটা পছন্দ করেননি আদিত্যকে। তবে জারিনা নিজে মনে করন যে, আদিত্যকে বিয়ে করা জারিনার জীবনের একটি বড় ঘটনা।

বিবাহ বহির্ভূত সম্পর্ক ও আদিত্য
জারিনা-আদিত্য়র দাম্পত্যে প্রথম ধাক্কা আসে আদিত্যর সঙ্গে পূজা বেদীর ঘনিষ্ঠতার গুঞ্জনে। আদিত্যর সঙ্গে পূজা বেদী ঘনিষ্ঠ হচ্ছেন এমন বিতর্কিত খবর প্রায়ই সামনে আসতে থাকে একটা সময়। সেই সময় এমন খবরও শোনা যায় যে পূজা বেদীর পরিচারিকা আদিত্যর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। ঘটনা নিয়ে বহু বিতর্ক , গুঞ্জন শোনা যায় বলিউডে।

আদিত্য পাঞ্চোলি-কঙ্গনা রানাওয়াত পর্ব
জারিনা ওয়াহাব নিজে বহু সাক্ষাৎকারে স্বীকার করেন যে কঙ্গনার সঙ্গে তাঁর স্বামী আদিত্য ৪ বছর ধরে ডেট করেছেন। এদিকে, কঙ্গনা জানান সেই সময়টি তাঁর কাছে বীভিষিকা ছিল। আদিত্যর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ , মারধরের একাধিক অভিযোগও একবার তুলে ছিলেন কঙ্গনা। যদিও তারপর স্বামীর পাশেই দাঁড়ান জারিনা।

আদিত্যর সম্পর্ক ঘিরে গুঞ্জন ও জারিনা
এদিকে আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে কঙ্গনা যখন মুখ খোলেন, তখন তিনি দাবিব করেন যে একবার জারিনা তাঁকে 'মেয়ের মতো" বলেও উল্লেখ করেছেন। এদিকে আদিত্যর থেকে প্রায় ২২ বছরের ছোট কঙ্গনার সঙ্গে আদিত্য পাঞ্চোলির সম্পর্ক নিয়ে মুখ খুলেই জারিনা তাঁর স্বামীর পাশে দাঁড়ান। সাফ জানিয়েছেন যে 'কিছু দোষ মহিলাদেরও থাকে।'

জারিনার লড়াই
স্বামী আদিত্য ও পুত্র সূরজকে গিরে বহু বিতর্ক , গুঞ্জন, অভিযোগ আসলেও, নিজের অবস্থানে চিরকালই স্পষ্ট থেকেছেন জারিনা। পাশে থেকেছেন পরিবারের। সমর্থন জুগিয়েছেন স্বামীকে। এমনই বার্তা দেয় বলিউডের বিভিন্ন গসিপ!












Click it and Unblock the Notifications