করিশ্মা-অভিষেকের বিয়ের দ্বন্দ্ব মিটিয়ে ফের বহুদিন পর ঘনিষ্ঠ কাপুর-বচ্চনরা!রণবীর-আলিয়া নজর কাড়লেন

একটা সময়ে বলিউড জুড়ে খবর ছিল কাপুর আর বচ্চন পরিবারের দ্বন্দ্ব নিয়ে। বি টাউনের দুই নামী পরিবার একটা সময়ে আত্মীয়তার সম্পর্কে নিজেরে বেঁধে ফেলবার পথে এগিয়ে যায়।

একটা সময়ে বলিউড জুড়ে খবর ছিল কাপুর আর বচ্চন পরিবারের দ্বন্দ্ব নিয়ে। বি টাউনের দুই নামী পরিবার একটা সময়ে আত্মীয়তার সম্পর্কে নিজেরে বেঁধে ফেলবার পথে এগিয়ে যায়। অমিতাভ পুত্র অভিষেকের সঙ্গে রণধীর কন্যা করিশ্মার বিয়ের কথা শোনা যেতে থাকে। তবে তা মাধরাস্তায় থামিয়ে কাপুররা জানিয়ে দেন , করিশ্মার সঙ্গে ব্যবসায়ী সঞ্জয়ের বিয়ের ঠিক হচ্ছে। তা নিয়ে যে বচ্চন পরিবারের অন্দরমহলে ক্ষোভ জমাট বাঁধেনি তা নয়! তবে সেই সমস্ত অধ্য়ায়কে পিছনে ফেলে এবার ফের কাপুর-বচ্চনরা একসঙ্গে!

দুই পরিবার একত্রে

দুই পরিবার একত্রে

যে সময় অভিষেকের সঙ্গে করিশ্মার বিচ্ছেদের কথা হয়, সেই সময় কাপুর পরিবারের তরফে বিয়ে ভাঙার খবরটি বচ্চনদের জানান নীতু ও ঋষি কাপুর। এমনই কানাঘুষো রটতে থাকে বলিউড জুড়ে। এরপর কেটে গিয়েছে বহু বছর। ঋষি কাপুরের সঙ্গে এই মাঝের সময়টায় অমিতাভ বচ্চনের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়। আর তার প্রমাণ এই ছবি!

ঋষির কোলে আরাধ্যা

ঋষির কোলে আরাধ্যা

বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন ঋষি কাপুর। আর অসুস্থতার সংকট কেটে যাওয়ার পর ফের পুরনো মেজাজে তারকা। আর এই ছবি স্পষ্ট করে দিচ্ছে কতটা খোশ মেজাজে রয়েছেন ঋষি। ছবিতে দেকা যাচ্ছে, অমিতাভের নাতনি আরাধ্যাকে কোলে নিয়ে আদরে স্নেহে ভরিয়ে দিচ্ছেন কাপুর সন্তান।

রণবীর-অভিষেক-আলিয়া-অ্যাশ

রণবীর-অভিষেক-আলিয়া-অ্যাশ

এক ফ্রেমে বচ্চন আর কাপুরদের সমস্ত সদস্যরা! সঙ্গে আলিয়া ভাটও। এমন বি বলিউডে বিরল। নিউ ইয়র্কে ঋষি কাপুরকে দেখতে গিয়েছিলেন সস্ত্রীক অভিষেক। সঙ্গে ছিল আরাধ্যা। আর সেই সময়েই এই ছবি প্রকাশ্যে আসে।

সপরিবারে কাপুররা

এমন এক খুশির আমেজে গোটা কাপুর পরিবার একসঙ্গে। আর সেই আনন্দের ছবি ফ্রেমবন্দি করে পোস্ট করেছেন নীতু কন্যা ঋদ্ধিমা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+