(ছবি) বলিউড তারকাদের এই ক্যামিও রোল সম্পর্কে আপনি জানেন না

বলিউডে সাফল্য পেতে গেলে একেবারে প্রথম থেকে শুরু করতে হয়। মুষ্টিমেয় কয়েকজন নায়ক-নায়িকা বাদে প্রথম সিনেমা থেকেই লিড রোলে কাজ করার সুযোগ সব অভিনেতাদের কপালে জোটে না। ছোট মুখদেখানো রোলেই অভিনয় করে নাম করতে হয়। [জেনে নিন বলিউড তারকাদের আসল নাম]

বিশেষ করে বলিউডের চরিত্রাভিনেতাদের ক্ষেত্রে এইকথাটি আরও বেশি করে প্রযোজ্য। কম চোখে পড়া চরিত্রে অভিনয় করেই বড় বড় অভিনেতারা বলিউডে জায়গা করে নিয়েছেন। [শ্রীদেবী ও মিঠুন চক্রবর্তীর বিতর্কিত প্রেমকাহিনি]

জানেন কি, ১৯৯৬ সালে মুক্তি পাওয়া 'দুশমন দুনিয়া কা' সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেন বলিউড বাদশা শাহরুখ খান। এমনকী সুপারস্টার সলমন খানও 'সাওয়ান' নামে একটি সিনেমায় জ্যোতিষীর চরিত্রে অভিনয় করেন। [বলিউড তারকাদের মজাদার সব ডাকনাম!]

নিচের স্লাইডে দেখে নিন, আর কোন তারকা, অভিনেতা হোক বা বলিউডের অন্য ক্ষেত্রে কাজ করা মানুষ যারা সিনেমায় ছোট্ট ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। [টিভি থেকে বলিউডে গিয়ে বাজিমাত করেছেন এই তারকারা]

নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজউদ্দিন সিদ্দিকি

আমির খানের সুপারহিট সিনেমা 'সরফরোজ'-এ ছোট্ট ক্যামিও চরিত্রে অভিনয় করেন নওয়াজউদ্দিন। তখন তাঁকে কেউ চিনত না।

অনিতা শ্রফ আদাজানিয়া

অনিতা শ্রফ আদাজানিয়া

ভগ পত্রিকার ফ্যাশন ডিরেক্টর তথা বহু বলিউড সিনেমার কস্টিউম ডিজাইনার অনিতা 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' সিনেমায় একটি ছোট্ট রোলে অভিনয় করেন।

শাহরুখ খান

শাহরুখ খান

'দুশমন দুনিয়া কা' সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেন বলিউড বাদশা শাহরুখ খান।

জোয়া আখতার

জোয়া আখতার

বলিউড পরিচালক জোয়া আখতার কমবয়সে বিখ্যাত পরিচালক মীরা নায়ারের বহুচর্চিত সিনেমা 'কামসূত্র'-তে ছোট্ট রোলে অভিনয় করেন।

গীতা কাপুর

গীতা কাপুর

বলিউডের এইসময়ের অন্যতম সেরা কোরিওগ্রাফার গীতা কাপুর 'কুচ কুচ হোতা হ্যায়' সিনেমায় একটি গানে অভিনয় করেন।

কিরণ রাও

কিরণ রাও

'দিল চাহতা হ্যায়' সিনেমায় একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেন প্রযোজক কিরণ রাও। পরে তিনি এই সিনেমার অন্যতম অভিনেতা আমিক খানকে বিয়েও করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+