(ছবি) টিভি থেকে বলিউডে গিয়ে বাজিমাত করেছেন এই তারকারা

আশির দশকের আগে পর্যন্ত বিনোদনের একমাত্র মাধ্যম ছিল সিনেমার পর্দা। সেসময়ে বলিউড অথবা আঞ্চলিক সিনেমার সুপারস্টাররা ভিনগ্রহের মানুষ ছিলেন। তাঁরা ছিলেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। [যে তারাদের পথ চলা শুরু রিয়্যালিটি শো থেকে]

তবে আশির দশকের শুরু থেকে ভারতীয় টেলিভিশনের নয়া আবির্ভাবের পর থেকে নতুন করে পথ চলা শুরু হল। টেলিভিশনে শুরু হল একেরপর এক নতুন অনুষ্ঠান। নতুন নতুন সিরিয়াল মন জয় করে নিল আমজনতার। [হেট স্টোরি ৩ : একি কাণ্ড করেছেন ডেইসি শাহ ও জারিন খান?]

আর একইসঙ্গে সিনেমার পর্দার বাইরেও নতুন নতুন তারকার জন্ম দিল ভারতীয় টেলিভিশন। শাহরুখ খান, বিদ্যা বালনের মতো তারকারা ভারতীয় টেলিভিশন থেকে উঠে এসেই বলিউড মাত করেছেন। [কোথা থেকে এসে বলিউড মাত করেছেন এই বিদেশিনীরা]

এদের মতোই আরও তারকা রয়েছেন যাঁরা টেলিভিশন থেকে গিয়ে সেলুলয়েডের পর্দায় কামাল দেখিয়েছেন। নিচের স্লাইডে জেনে নিন এমনই কয়েকজন তারকা সম্পর্কে। [সানি লিওনিকে নিয়ে এই তথ্যগুলি আপনি জানেন কি?]

শাহরুখ খান

শাহরুখ খান

ফৌজি সিরিয়াল দিয়ে জীবন শুরু করেন শাহরুখ। এরপর দিওয়ানা সিনেমা দিয়ে শুরু করেন বলিউড যাত্রা। এরপর বাকিটা ইতিহাস।

বিদ্যা বালন

বিদ্যা বালন

'হাম পাঁচ' সিরিয়ালে অভিনয় করার পরে বহুবার বলিউডে পা রাখার চেষ্টা করেন বিদ্যা। তবে ব্যর্থ হন। এরপরে ২০০৬ সালে 'পরিণীতা' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন বিদ্যা। তারপরে আর তাঁকে পিছনে ফিরে তাঁকাতে হয়নি।

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত

'পবিত্র রিস্তা' সিরিয়ালে অভিনয় করে ভারতের ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন সুশান্ত। এরপরে 'কাই পো চে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সুশান্ত।

রাজীব খান্ডেলওয়াল

রাজীব খান্ডেলওয়াল

'কহি তো হোগা' সিরিয়াল দিয়ে টেলিভিশনে জনপ্রিয়তা পান রাজীব। এরপরে বলিউডে পা রাখেন 'আমির' সিনেমা দিয়ে।

ইরফান খান

ইরফান খান

শুধু বলিউড নয়, হলিউডেও নিজের জায়গা মজবুত করেছেন ইরফান খান। তবে তাঁর শুরুটা হয়েছিল টেলিভিশন দিয়েই। চাণক্য, ভারত এক খোঁজ, সারা জাহান হামারা, বনেগি অপনি বাত ইত্যাদি জনপ্রিয় সিরিয়ালে কাজ করেন ইরফান।

প্রাচী দেশাই

প্রাচী দেশাই

একতা কাপুরের সিরিয়াল 'কসম সে' দিয়ে টেলিভিশন যাত্রা শুরু করেন প্রাচী দেশাই। খুব তাড়াতাড়ি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন প্রাচী। এরপরে তিনি 'রক অন' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন।

আদিত্য রয় কাপুর

আদিত্য রয় কাপুর

চ্যানেল ভি-এর পরিচিত ও জনপ্রিয় ভিডিও জকি ছিলেন আদিত্য রয় কাপুর। এরপরে 'আশিকি ২' সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় আদিত্যর।

পঙ্কজ কাপুর

পঙ্কজ কাপুর

'করমচাঁদ' ও 'অফিস অফিস' সিরিয়াল দিয়ে টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন পঙ্কজ কাপুর। এরপর ১৯৮২ সালে 'আরোহন' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি।

মনীশ পল

মনীশ পল

রিয়েলিটি শো-এর জনপ্রিয় সঞ্চালক মনীশ 'মিকি ভইরাস' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন।

আয়ুস্মান খুরানা

আয়ুস্মান খুরানা

টেলিভিশনে সঞ্চালনা ও ভিডিও জকির কাজ করার পরে 'ভিকি ডোনর' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন আয়ুস্মান।

আর মাধবন

আর মাধবন

দক্ষিণ ভারত তথা বলিউড সিনেমার অন্যতম সেরা অভিনেতা আর মাধবনের শুরুটাও হয় টেলিভিশনে।

রাম কাপুর

রাম কাপুর

টেনিভিশনের হায়েস্ট পেইড অভিনেতাদের একজন রাম কাপুর বর্তমানে প্রচুর বলিউড সিনেমায় অভিনয় করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+