(ছবি) বলিউড তারকাদের মজাদার সব ডাকনাম!
বাঙালি হলে নাকি ঘণিষ্টমহলে প্রচুর বিব্রতকর নাম নিয়ে বাঁচতে হয়, এমন ধারনা অনেকেরই আছে। যেমন ধরুন সোনাই, পচাই, গুবলাই, বাবলাই, পটা, পাঁচু, পুচু, পচা, ভুতো, নাড়ু, মুমু, মিমি আরও কত কী। এ ফর্দ একদিনে শেষ হওয়ার নয়। [(ছবি) বয়সের সঙ্গে গ্ল্যামার বড়েছে যে বলি তারকাদের!]
কিন্তু শুধু বাঙালির নাম খারাপ কেন মশাই! যে কোনও মানুষেরই তো একটা ভাল নাম থাকে আর একটা আদরের। সে যতই অদ্ভুত হোক না কেন, ডাকের মধ্যে তো আপনজনের ভালবাসাই লুকিয়ে আছে। [(ছবি) যে বলিউড তারকাদের দ্বিতীয় বিয়ে আলোড়ন ফেলেছিল]
আম জনতা না হয় ছেড়েই দিলাম, বলিউডের তারকাদের কি ডাকনাম নেই নাকি? নিশ্চই আছে। করিশ্মা কাপুরের নাম লোলো , করিনা কাপুরের নাম বেবো, ঋষি কাপুর হলেন চিন্টু, গোবিন্দা হলেন চিচি এই নামগুলি কম বেশী সকলের জানা। কিন্তু এর বাইরেও বহু জনপ্রিয় তারকা আছেন, যাদের আদকরের ডাকনামগুলি বেশ মজাদার। [(ছবি) ফোটোশপের ফাঁদে যে সব বলিউড অভিনেত্রীরা !]
আসুন ঝটপট দেখে নেওয়া যাক সেই তারকারা কারা এবং তাদের ডাকনামগুলিই বা কী।

বিপাশা বসু
বন্ধু ও পরিবারের ঘণিষ্ঠরা এই বম্বশেল বঙ্গতনয়াকে বনি নামে ডাকে।

আলিয়া ভট
ছোটবেলায় বেশ হৃষ্টপুষ্ট ছিলেন আলিয়া। আ তাই নিজের লোকজনের কাছে আলিয়া থেকে আলু হয়ে গিয়েছিলেন আলিয়া। এখন তিনি স্লিম ট্রিম হট নায়িকা হয়েও পরিবারের কাছে আলু-ই আছেন।

শ্রদ্ধা কাপুর
ছোট্টবেলার বন্ধু বরুণ ধাওয়ান শ্রদ্ধাকে একটা অনবদ্য নাম দিয়েছিলেন , চিরকুট।

বরুণ ধাওয়ান
ঘণিষ্ঠমহলে বরুণ ধাওয়ানকে পাপ্পু বলে ডাকা হয়।

শাহিদ কাপুর
ছোটবেলা থেকেই বেশ মিষ্টি দেখতে ছিলেন শাহিদ। যাকে বলে চকোলেট বয়। তাই শাসা-র মতো মেয়েলি নামেও ভীষণ মিষ্টি শোনাত শাহিদকে।

সোনম কাপুর
সোনম এতটাই লম্বা ও তাঁর উঁচু গলার জন্য সোনমকে নিয়ে মজা করত বাবা অনিল কাপুর। আর সেই কারণেই মেয়েকে ভালবেসে জিরাফ বলে ডাকেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া
অভিষেক বচ্চন ভালবেসে প্রিয়াঙ্কাকে পিগি চপস বলে ডাকতে শুরু করেন। সেই নামটাই জনপ্রিয় হয়ে যায় প্রিয়াঙ্কার ক্ষেত্রে। কিন্তু তার বাড়ির ডাকনাম মিমি আর মিঠু।

রণবীর কাপুর
রণবীর কাপুরকে ওর দাদু রাজ কাপুর গ্যাংলু বলে ডাকতেন। বাকি ঘণিষ্ট মহলে ডাব্বু নামে ডাকা হয় রণবীরকে। কিন্তু মা নীতু সিং রণবীরকে রেমন্ড বলে ডাকেন।

কঙ্গনা রানাউত
কঙ্গনার মতো অভিজাত মেয়েলি স্বভাবের মেয়ের নাম কীকরে আরশাদ হয় আমরা এখনও বুঝিনি।

অনুষ্কা শর্মা
অনুষ্কার নিজের নামেরই সংক্ষিপ্ত নাম হল নুসি। এই নামেই ঘণিষ্ঠ মহলে পরিচিত অনুষ্কা।

হৃতিক রোশন
বাবা রাকেশ রোশনের ডাক নাম গুড্ডু। সেটারই অক্ষরের হেরফেকে হৃতিক হয়ে গিয়েছে ডুগ্গু।

ঐশ্বর্য রাই বচ্চন
ঐশ্বর্য বলিউডে আসার পর অ্যাশ হয়েছেন। পরিবারের কাছে তো তিনি এখনও গুল্লু।

কঙ্কনা সেনশর্মা
কঙ্কনার ডাকনাম কোকো। মা অপর্ণা থেকে শুরু করে ঘণিষ্ঠ মহলের সবাই কঙ্কনাকে এই নামেই ডাকে।

সুস্মিতা সেন
বিশ্বসুন্দরী তথা বলিউডের সুপার স্টাইলিশ অভিনেত্রী সুস্মিতা সেনের বাড়ির ডাকনাম টিটু।

মাধুরী দীক্ষিত
মাধুরী ছোটবেলা থেকেই খুব প্রাণোচ্ছল স্বভাবের। তাই বাড়িতে তাকে বাবলি বলে ডাকা হয়।












Click it and Unblock the Notifications