বন্ধুদের বন্ধুত্বের উপর কিছু মজাদার জোকস
অক্সফোর্ড = গরুর গাড়ি
১ম বন্ধু: ফোর্ড কী, জানিস?
২য় বন্ধু: হ্যাঁ, গাড়ি।
১ম বন্ধু: আর অক্সফোর্ড?
২য় বন্ধু: গরুর গাড়ি!

অভ্যাসবশত
রাস্তায় দুই বন্ধুর দেখা । এক বন্ধু খোঁড়াচ্ছে ।
: কিরে, তোর পা ভাঙল কীভাবে?
: আর বলিস না, সিগারেটটা ছুড়ে মেরেছিলাম খোলা ম্যাহহোলে।
: তাতে পা ভাঙবে কেন?
: অভ্যাসবশত পা দিয়ে মাড়িয়ে নিভোতে গিয়েছিলাম।
আজীবন মনে রাখার ব্যবস্থা
বিকু এবং পিকু, দুই বন্ধুতে গল্প হচ্ছে।
বিকু: বুঝলি, সামনের মাসেই আমার স্ত্রীর জন্মদিন। আমাদের বিয়ের পর এটাই ওর প্রথম জন্মদিন। কিন্তু আমার যে ভুলোমন, না জানি ওর জন্মদিনের কথা ভুলে বসে থাকি!
পিকু: এই প্রথমবার ভুলে যা, আজীবন মনে রাখার ব্যবস্থা হয়ে যাবে!
ইঁদুরকে ভয়
দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে-
১ম বন্ধুঃ আসলে তুই একটা ইঁদুর।
২য় বন্ধুঃ তোর এই কথাটা আমি মানতে পারলাম না। কারণ ইঁদুর হলে আমার বউ এতদিনে আমাকে দেখে ছুটে পালাত। ইঁদুরকে ওর ভীষণ ভয়।












Click it and Unblock the Notifications