আইন আদালত সংক্রান্ত মজাদার সব জোকস
অপমানজনক
বিচারক : তুমি বলছ তুমি ক্ষুধার্ত ছিলে বলে হোটেল থেকে টাকা লুঠ করেছ। কিন্তু হোটেলের খাবার লুঠ করলেই তো পারতে।
ডাকাত : খেয়ে পয়সা না দেওয়াটা আমার জন্য অপমানজনক .... মহামান্য আদালত।
অভিযুক্ত ব্যক্তি
মুরগি চুরির মামলা চলছে। আসামির কাঠগড়ায় দাঁড়ানো মানুষটাকে বিচারক প্রশ্ন করলেন, ‘তুমিই কি অভিযুক্ত ব্যক্তি?'
লোকটা জবাব দিল, ‘জি না, স্যার, আমি হচ্ছি সেই লোক, যে মুরগিগুলো চুরি করেছে।'

অভিযোগ প্রমাণ করা যায়নি
বিচারক কাঠগড়ার দিকে তাকিয়ে: আপনি মুক্ত।
আসামি: মানে কী?
বিচারক: মানে হচ্ছে, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তা প্রমাণ করা যায়নি।
আসামি: তার মানে লুটের টাকা আমি নিজের কাছেই রাখতে পারব?
আঘাতের চিহ্ন
বিচারক : আপনি তা হলে বলতে চাইছেন যে আপনার ভাই আপনার মাথায় বেলচার বাড়ি মেরেছে?
"জি, দারোগা সাহেব। আপনি ওরে গেরেপ্তার করেন।"
বিচারক : কিন্তু আপনার মাথায় তো কোনো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না ।
"যে বেলচাটা দিয়া ও আমার মাথায় মারছে সেইটার অবস্থা একবার দেইখা আসেন না ।"












Click it and Unblock the Notifications