লাদাখ সীমান্তে যুদ্ধে অবতীর্ণ ভারতীয় সেনা? সেনার রণসজ্জার ভাইরাল ছবির পিছনে আসল রহস্য জানুন
ভারত-চিনের সামরিক মহড়ার পুরনো ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে গুজব
সোমবারের পূর্ব লাদাখ সীমান্ত গুলি চালনার ঘটনার পর থেকেই ক্রমেই তীব্র হচ্ছে ভারত-চিন যুদ্ধ সম্ভাবনা। এই ক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করতে দেখা গেছে ভারত ও চিনকে। এমতাবস্থায় একটি কামানের সঙ্গে ভারতীয় সেনার ছবি ঘিরে ক্রমেই তীব্র জল্পনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে একটি বেসরকারি সূত্রে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে লাদাখ সীমন্তে ক্রমেই আগ্রাসন বাড়াচ্ছে লাল-ফৌজ। নিজেদের তৈরিও করছে রণসজ্জায়। ওই ছবিতেই দেখা যাচ্ছে বর্শা, লাঠির মাথায় বসানো চপাতির মতো মধ্যযুগীয় অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মির সেনা-জওয়ানেরা। রয়েছে অ্যাসল্ট রাইফেলও। এদিকে একটি ট্যাংকারের সঙ্গে ভারতীয় সেনাদের একটি ছবিও ভাইরাল হয়েছে ফেসবুকে। এটিস শেয়ার করে অনেকেই দাবি করেন এটি পূর্ব লাদাখে ভারতীয় সেনার রণসজ্জার ছবি। চলছে যুদ্ধ প্রস্তুতি। কিছু জায়গায় নাকি সংঘর্ষও শুরু হয়েছে।
Joint Sino-Indian Humanitarian Assistance & Disaster Relief Exercise conducted by soldiers in Ladakh.@adgpi pic.twitter.com/x1GIF2OzdP
— NorthernComd.IA (@NorthernComd_IA) October 20, 2016
পাশাপাশি ফেসবুক সহ আরও একাধিক সোশ্যাল মিডিয়া দাবি করা হয় চিনের সঙ্গে সংঘর্ষে অবতীর্ণ হয়ে ভারতীয় সেনা। এক একটি পোস্ট কয়েক হাজার বার শেযারও করা হয় বলে দেখা যাচ্ছে। পরবর্তীতে গোটা ঘটনার সতত্যা যাচাই করতে গিয়ে দেখা যায় এই ছবি গুলি মোটেও লাদাখ সংঘর্ষের নয়। এগুলি অনেক আগেই ভারতীয় সেনার নর্দান কমান্ডের তরফে পোস্ট করা হয়েছিল। ২০১৬ সালে লাদাখে ভারত-চিন যৌথ সামরিক মহড়ার সময়েই এই ছবি গুলো তোলা হয় বলে জানা যায়। এমনকী সেই সময় নর্দান কমান্ডের পোস্টেও ভারত-চিন সেনা অনুশীলনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে বলেও দেখা যায়। এদিকে বর্তমানে কেউ বা কারা লাদাখ সংঘর্ষের আবহে পরিস্থিতি আরও উত্তপ্ত করতেই এই ছবি গুলিকে হাতিয়ার করেছে বলে মত ওয়াকিবহাল মহলের।

Fact Check
দাবি
Indian, Chinese soldiers clash at Ladakh
সিদ্ধান্ত
Old image of Indo-Chinese joint military exercise












Click it and Unblock the Notifications