ভারতেই রয়েছে এক ‘বামন গ্রাম’, সব খর্বকায় মানুষকে নিয়ে গ্রাম প্রতিষ্ঠার কাহিনিও মজার
ভারতেও রয়েছে এমন এক গ্রাম, যে গ্রামে বেশিরভাগই বামন বাস করেন। বলা ভালো এ গ্রামে বামনদেরই আধিক্য। সারা বিশ্বে বহু জায়গাতেই বামন মানুষ থাকেন। কিন্ত তা বলে এক গ্রামে শুধুই বামন মানুষের বাস, তা অভাবনীয়! আর তা আছে আমাদের দেশেই।
চিনের ইয়াংসি গ্রাম এ জন্য বিখ্যাত। চিনের ইয়াংসি গ্রাম বামন-গ্রাম নামে খ্যাত। কিন্তু এমন গ্রাম রয়েছে ভারতেও। ভারতের অসম রাজ্যে 'আমার' নামে একটি গ্রাম রয়েছে, সেখানে শুধু বামন মানুষেরাই বসবাস করেন। ক্রমেই বাড়ছে এ গ্রামের বাসিন্দা।

অসমের 'আমার' গ্রামে মোট ৭০ জনের বাস। তাঁরা সবাই বামন। এই গ্রামটিও বামন গ্রাম নামে পরিচিত। এই গ্রামের বিশেষত্ব হল, তারা সবাই একে অপরকে ভালোবাসে। তাদের উচ্চতা খাটো হলেও তাঁদের চিন্তা-চেতনা পাহাড়ের মতো উঁচু। তাঁরা মাথা উঁচু করে বাঁচতে চান।
অসম প্রদেশের এই গ্রামটি ভারত-ভুটান সীমান্ত লাগোয়া। সীমান্তরেখার প্রায় তিন থেকে চার কিলোমিটার আগে এই গ্রামের অবস্থান। এই গ্রামের বাসিন্দাদের কারও উচ্চতাই সাড়ে তিন ফুটের বেশি নয়। কেউ কেউ নিজের ইচ্ছায় এই গ্রামে এসে বসবাস করছেন, কাদেরও আবার বাড়ির সদস্যরা এ গ্রামে রেখে গিয়েছেন।
তবে এ গ্রামে যাঁরা বাস করেন, তাঁরা খুবই সুখী। তাঁদের কোনো আক্ষেপ নেই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। এই গ্রাম প্রতিষ্ঠার গল্পও বেশ মজার। অসম প্রদেশের 'আমার' গ্রামটি প্রতিষ্ঠা করেছিলেন বামনদের প্রধান পবিত্র রাভা।

পবিত্র রাভা একজন ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাস করা থিয়েটার শিল্পী। এই প্রতিষ্ঠান ছাড়ার পর তিনি বামন বা কম উচ্চতাসম্পন্ন মানুষদের শিল্পী করার সিদ্ধান্ত নেন। তাঁরাও যে সম্মান নিয়ে সমাজে বাঁচতে পারেন, সেই প্রতিষ্ঠা দেওয়ার সংকল্প নেন।
'আমার' গ্রামটি প্রতিষ্ঠা হওয়ার পর স্থানীয় লোকজন তা নিয়ে মজা করত। কিন্তু গ্রামটির প্রতিষ্ঠাতা পবিত্র রাভা সেসব কানে না তুলে এই সব নিয়ে বামন শ্রেণির সবাইকে উৎসাহিত করতেন। তাদের দক্ষ শিল্পী করে তোলার কথা বলতেন। তা করেছেনও। বামন মানুষদের নিয়ে তিন ছোটো নাট্যদল তৈরি করেছেন।
ছোটো মানুষদের নাট্যদলের উপস্থাপনায় নাটক দেখে প্রশংসার বন্যা বয়েছে। এভাবেই অসম প্রদেশে এই বামন গ্রাম তৈরি হয়ে গিয়েছে। এখানে যাঁরা বাস করেন, তাঁরা মনের সুখে থাকেন। শিল্পকর্ম নিয়ে সম্মান নিয়ে তাঁরা বাস করেন গ্রামে।

চিনেও রয়েছে এ ধরনের বামন গ্রাম। গ্রামের নামটি ইয়াংসি। চিনের সিচুয়ান প্রদেশে এই আপাত অখ্যাত গ্রামটিকে নিয়ে বিজ্ঞানীরা খুভই উৎসুক। এই গ্রামের মোট জনসংখ্যা ৮০ জন। তার মধ্যে অর্ধেকই বামন বা খর্বকায়। ৬০ বছর আগে এক রোগের প্রাদুর্ভাবেই শিশুদের শারীরিক বৃদ্ধি আটকে যায় ইয়াংসি গ্রামে।
বিশেষজ্ঞরা ইয়াংসি গ্রামের এই ধারা নিয়ে খুবই চিন্তিত। কারণ হিসেব অনুযায়ী বিশ্বে ২০ হাজার জনের মধ্যে এক জন বামন হয়ে থাকেন। কিন্তু ইয়াংসি গ্রাম সেই হিসেবে প্রভাব ফেলতে চলেছে। ইয়াংসি গ্রাম বিশেষজ্ঞদেরও দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দিয়েছে। তাঁরা পরীক্ষার মাধ্যমে নানারকম কারণ বিশ্লেষণ করছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications