মেঘলা দিনে সমুদ্রের হাতছানি, মন ভাল করে দেবে কলকাতার কাছেই এই অফবিট সৈকত

মেঘলা আকাশ। হাওয়া দিচ্ছে। বেশ মনোরম আবহাওয়া। এই আবহাওয়ায় কাছেপিঠে কোথাও ঘুরে আলতে ইচ্ছে করে। ভিড় ভাট্টা এড়িয়ে একটু অন্য কোথাও বেড়ানো। এমনই একটা অফবিট লোকেশন রয়েছে কলকাতার খুব কাছেই। দিঘা মন্দারমনির থেকে একেবারেই অন্যরকম শান্ত নির্জন সৈকত। তার নাম পুরুষোত্তমপুর।

সপ্তাহান্তে ছোট্ট ছুটি

সপ্তাহান্তে ছোট্ট ছুটি

সপ্তাহান্তে ছোট্ট ছুটি। ট্রেন বুকিংয়ের সময় নেই। তাই ঘরের কাছাকাছি বেড়ানোর জায়গাই সবথেকে ভাল। সেকারণে সপ্তাহান্তে ছুটিতে সব থেকে বেশি ভিড় হয় দিঘা মন্দারমনিতে। কিন্তু এই ভিড়ের জন্য অনেকেই েখন আর দিঘা-মন্দারমনি যেতে পছন্দ করেন না। তাঁদের পছন্দ ভিড় ভাট্টা হীন একটা নির্জন সৈকত। যেখানে কোলাহল বেশি নেই কেবল সমুদ্রের গর্জন শোনা যায়। একটা দিন এমন একটি জায়গায় কাটিয়ে আসতে পারলে মন ভাল হয়ে যায়।

অফবিট সমুদ্র সৈকত

অফবিট সমুদ্র সৈকত

দিঘা-মন্দারমনির মত ভিড় নেই একেবারেই কলকাতার কাছেই রয়েছে এমনই এক নির্জন সৈকত। যার নাম পুরুষোত্তমপুর। সপ্তাহান্তে ছোট্ট ছুটির পারফেক্ট ডেস্টিনেশন। বেড়ানোর একেবারে মোক্ষম জায়গা। দিঘা, মন্দারমনি, শঙ্করপুরের মাঝেই ভিড় এড়িয়ে অপেক্ষা করছে পুরুষোত্তমপুর। দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত। একেবারে নির্জন, নিরিবিলি এই সৈকত। সেখানেই থাকার জায়গা খুব বেশি নেই । অল্প কয়েকটা হোটেল রয়েছে।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

পুরুষোত্তমপুর যেতে বেশি সময়ও লাগবে না। যেকোনও দিঘাগামী বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল। বাসে করে নামতে হবে চাউলখোলায়। সেখান থেকে ৩০ মিনিটের অটো বা ট্রেকারে করে পৌঁছে যাওয়া যাবে এই দক্ষিণ পুরুষোত্তমপুরে। সেখানে কেবল সমুদ্রের গর্জন শোনা যাবে। আর দেরি না করে বেড়ি পড়ুন নির্জন সমুদ্র ৈসকতের দিকে। একেবারে অজানা অচেনা একটা সৈকত অপেক্ষা করছে আপনার জন্য।

অফবিট ডেস্টিনেশন

অফবিট ডেস্টিনেশন

একেবারেই অফবিট েডস্টিনেশন এই দক্ষিণ পুরুষোত্তমপুর। এখান থেকে দিঘাও বেড়িয়ে আসা যায়। কাজেই নির্জন সৈকতে থাকার পাশাপাশি বেড়িয়ে আসুন দিঘা থেকেও। আবার যদি চান তাহলে দিঘাতে কোনও হোটেলে থেকেও পুরুষোত্তমপুরের সমুদ্র সৈকতে বেড়িয়ে আসতে পারেন। সপ্তাহান্তে নির্জন সৈকতে বেড়িয়ে আসার একেবারে নতুন জায়গা এই দক্ষিণ পুরুষোত্তমপুর।

ছবি সৌজন্য ফেসবুক


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+