ওক-পাইনের স্নিগ্ধ ছায়ায় মায়াবী পাহাড়ি গন্তব্য পেডং

পেডং
দার্জিলিং-কালিম্পং তো আকছার যায় লোকজন। চলুন না পেডং! শান্ত পাহাড়ে স্নিগ্ধ নিসর্গ মন কেড়ে নেয়।

কেন যাবেন: নগরের কোলাহল থেকে দূরে নিরিবিলি ছুটি কাটানোর আদর্শ জায়গা। ওক, পাইন, বার্চ গাছের ঘন ছায়ায় শুধুই স্নিগ্ধতা। সুদীর্ঘ পাহাড়ি গাছের কোলে রয়েছে পেডংয়ের ক্রস হিল। এখান থেকে দেখে নিন কাঞ্চনজঙ্ঘা, কাব্রু, পান্ডিম। পাহাড়ের খাঁজ দিয়ে এঁকেবেঁকে বয়ে চলেছে তিস্তা। চারদিকে চা বাগানের শান্ত বিস্তার। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও পেডংয়ে রয়েছে একটি মনাস্ট্রি, রামি ভিউপয়েন্ট, সাইলেন্ট ভ্যালি, সাংচেন দোরজি গুম্ফা, দামসাং দুর্গ এবং একটি পুরনো গির্জা।

আরও পড়ুন: লাভা থেকে হাত বাড়ালেই অপরূপ কোলাখাম
আরও পড়ুন: পাখি ভালো লাগে? তবে যেতেই হবে কুলিক

কীভাবে যাবেন: পেডং পৌঁছতে হলে আপনাকে প্রথমে আসতে হবে এনজেপি বা নিউ জলপাইগুড়ি। হাওড়া ও শিয়ালদহ থেকে এনজেপি আসছে অনেক ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার জিপে বা গাড়িতে আপনাকে পৌঁছতে হবে কালিম্পং। সেখান থেকে ২২ কিলোমিটার দূরে ছবির মতো জায়গা পেডং।

কোথায় থাকবেন: পেডংয়ে থাকার জায়গার অভাব নেই। রয়েছে জেলেপ লা ভিলেজ রিসর্ট (৯৯৩২৭৪৪৪০৩/9932744403), দামসাং গেস্ট হাউস (০৩৫৫২-২৮১২১২/03552-281212), নীল পাহাড়ি (০৩৫৫২-২৮০৩০৮/03552-280308), দাদুল গেস্ট হাউস (৮০১৬১-৮৮৫৫৮/80161-88558) ইত্যাদি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+