Kolkata Street Food: মোমো নয়, সল্টলেকে পাবেন FOMO, কামড় দিলেই বুঝবেন
Kolkata Street Food: কলকাতা বাজারে এখন নানা ধরনের মোমোর ছড়াছড়ি। মূলত পাহাড়ি খাবার বলে পরিচিত হলেও নরম ময়দার মোড়কের ভিতর মাংসের পুর আর সঙ্গে গরম স্যুপ বা বিভিন্ন রকম সস খেতে পছন্দ করেন অনেকেই।
আগে মূলত ট্র্যাডিশনাল মোমোরই চল ছিল শহরে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই মোমোর চেহারা ( best street food in kolkata) বদল হয়েছে। বদলেছে রঙ, গন্ধ, স্বাদ অনেক কিছুই। সেই তালিকায় নতুন সংযোজন 'ফোমো'। আসলে মোমো হলেও কামড় দিলেই বুঝতে পারবেন, স্বাদ একেবারে অন্যরকম।

Kolkata Street Food: মোমো বলতে...
মোমো (MOMO) বলতে সাদা ময়দা দিয়ে তৈরি করা হয় একটা পুলি, আর তার মধ্যে (Kolkata Street Food) থাকে মাছ, মাংস বা সবজির পুর। আগে সাধারণ সিদ্ধ করা বা ভাপানো মোমোই পাওয়া যেত। পরবর্তীতে ফ্রায়েড মোমোর প্রতি আকর্ষণ বাড়ে মানুষের। এরপর আসে প্যান ফ্রায়েড সহ আরও নানারকম মোমো।
Kolkata Street Food: নতুন স্বাদের ফোমো!
তবে সল্টলেকে কাছে ফুড জয়েন্ট 'ফুডুজ রিইউনিয়ন ক্যাফে' -তে (Foodoo's) গেলে পাবেন একেবারে নতুন (Kolkata Street Food) স্বাদের ফোমো ( FOMO)। দেখলেই বোঝা যাবে কতটা মচমচে আর মজাদার একটা খাবার। 'ফুডুজ রিইউনিয়ন ক্যাফে'-র কর্নধার জানান, ক্রিস্পি স্বাদটাই হল এর বিশেষত্ব।

কেএফসি-তে ঠিক যেভাবে চিকেন ফ্রাই করা হয়, সেভাবেই বিশেষ কোটিং দিয়ে ডিপ ফ্রাই করা হয় মোমোগুলোকে। আর এটা না খেলে মিস করতে পারেন যে কেউ, আধুনিক ভাষায় যাকে বলে, ফিয়ার অব মিসিং আউট, সংক্ষেপে ফোমো (FOMO)। তাই এই মোমোর নাম দেওয়া হয়েছে ফোমো।

Kolkata Street Food: কত দাম এই ফোমো'র
বৈশাখী মলে রয়েছে এই ফুড জয়েন্ট (Kolkata Street Food)। একেবারে ঢুকতেই সামনে পাওয়া যাবে। ভেজ, নন-ভেজ দুরকম অপশনই রয়েছে ফোমো-তে। ভেজ ফোমোর মধ্য়ে দেওয়া হয় পনির আর নন ভেজে চিকেন। ভেজ ফোমোর দাম ১১৯টাকা আর নন-ভেজ ফোমোর দাম ১২৯ টাকা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications