(ছবি) শীতের মরশুমে দক্ষিণ ভারতের এই জায়গাগুলিতে ঘুরে আসুন

ডিসেম্বরে ভারতের যেপ্রান্তেই থাকুন না কেন শীত অনুভূত হবেই। উত্তর ভারতে যেমন কনকনে ঠান্ডা ও সঙ্গে কয়েকটি জায়গায় বরফ পেতে পারেন, দক্ষিণ ভারত ঠিক তার উল্টো। সমুদ্রের কাছাকাছি হওয়ার কনকনে ঠান্ডা এখানে অনুভূত হয় না। [ভারতের মিনি সুইৎজারল্যান্ড]

বরং হালকা শীতের আমেজে ঘুরে বেড়ানোর মজা দ্বিগুণ হয়ে যায়। ফলে শীতকালে দক্ষিণ ভারতে ঘুরতে যাওয়াটা সবদিক থেকেই দারুণ ব্যাপার হতে পারে। [দেশের সেরা লেকগুলি একঝলকে]

হাড় হিম করা ঠান্ডাও নেই, আবার গরমে প্যাঁচপ্যাঁচে হবারও কোনও চান্স নেই। এমন আবহাওয়াই শীতের মরশুমে গোটা দক্ষিণ ভারত জুড়ে থাকে। ফলে এই সময়ে এখানে পর্যটকদের সংখ্যাও অনেক বেশি থাকে। [ভারতের যে স্মৃতিসৌধগুলি জীবনে একবার দেখতেই হবে]

নিচের স্লাইডে দেখে নিন, শীতের মধ্যে দক্ষিণ ভারত ঘুরতে গেলে কোথায় কোথায় অবশ্যই যাবেন। [ভারতের দশটি অদ্ভুত মন্দির]

মুরুদেশ্বর

মুরুদেশ্বর

মুরুদেশ্বরে শিব ঠাকুরের বিশাল মূর্তি রয়েছে। পিছনে রয়েছে সীমাহীন আরব সাগর যা পর্যটকদের সহজেই আকর্ষণ করে। কর্ণাটকের অন্যতম দর্শনীয় পর্যটনস্থল এই জায়গাটি।

আতিরাপল্লী ফলস

আতিরাপল্লী ফলস

কেরলের এই জলপ্রপাতটিকে ভারতের নায়গ্রা ফলস বলা হয়। বহু দক্ষিণ ভারতীয় ও বলিউড সিনেমার শ্যুটিং এই জলপ্রপাতের সামনে হয়েছে। দক্ষিণ ভারতে গেলে এখানে যেতেই হবে।

ইয়ানম

ইয়ানম

অন্ধ্রপ্রদেশ পূর্ব গোদাবরী জেলা ও পণ্ডিচেরীর মাঝে অবস্থিত এই জায়গাটি করিঙ্গা নদীর তীরে অবস্থিত।

লাক্ষাদ্বীপ

লাক্ষাদ্বীপ

ভারতের কেন্দ্র শাসিত অঞ্চলের একটি হল লাক্ষাদ্বীপ। কোরাল রিফ, সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটি দক্ষিণ ভারতের অন্যতম সেরা আকর্ষণ। ডিসেম্বরে এলেই এখানে সবচেয়ে বেশি উপভোগ করা সম্ভব।

দেবরায়ণদুর্গা

দেবরায়ণদুর্গা

দেবরায়ণদুর্গা পাহাড়টি ট্রেকিং ও মন্দিরের জন্য বিখ্যাত। পাহাড়ের মাথায় রয়েছে যোগনরসিংহ ও ভোগনরসিংহ মন্দির। তামিলনাড়ুর তুমকুরে অবস্থিত এই জায়গাটি ব্যাঙ্গালোর থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

উটি

উটি

দক্ষিণ ভারতের তামিলনাড়ুর সবচেয়ে পরিচিত জায়গাগুলির অন্যতম হল উটি। এখানকার প্রাকৃতিক শোভার টানে সারা বছরই পর্যটকদের ভিড় এখানে লেগে থাকে।

ওয়েনাড়

ওয়েনাড়

কেরলে অবস্থিত এই জায়গাটি পর্যটকদের চিরসবুজ পরিবেশের অনুভূতি জাগিয়ে তুলবে। এখানেও সারাবছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। বর্ষার পরে শীতে এখানকার প্রকৃতি যেন আরও মোহময়ী হয়ে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+