Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Travel: মাত্র ২ দিনের ছুটিতে ঘুরে আসুন কলকাতার কাছেই এই জায়গায়, মন ভালো হয়ে যাবে

সামনেই রয়েছে একটি লম্বা ছুটি। কোথায় যাবেন যাঁরা খুঁজে পাচ্ছেন না তাঁরা ঘুরে আসুন এই অচেনা ডেস্টিনেশনে। যেখানে ঘুরে আসতে পারবেন ৩ দিনের ছুটিতেই। কলকাতা থেকে খুব বেশি দূরেও নয় সেই জায়গাটি।

জঙ্গল, পাহাড়, ঝরনা সব কিছু রয়েছে এখানে। একেবারে অনিন্দ সুন্দর সেই জায়গা। এখানে অসাধারণ জায়গা। এখানে ঘুরে এলে মন ভাল হয়ে যাবে। নতুন করে কাজের উদ্যোম ফিরে পাবেন। এক দিনেই কলকাতা থেকে পৌঁছে যাওয়া যায় সেই জায়গায়। সেই জায়গাটি রয়েছে ওড়িশায়। যার নাম পঞ্চলিঙ্গেশ্বর।

odisha shiva

ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর একদিকে যেমন জনপ্রিয় ধর্মীয়স্থান। সেরকমই এখানকার পরিবেশ অসাধারণ। হাওড়া স্টেশন থেকে বালেশ্বরগামী যেকোনও ট্রেনে চলে আসুন বালেশ্বরে। সেখান থেকে গাড়িভাড়া করে পৌঁছে যান পঞ্চলিঙ্গেশ্বর। থাকার জায়গায় অভাব নেই। হোটেল রিসর্ট একাধিক জায়গা রয়েছে সেখানে।

বলা হয়ে থাকে এই পঞ্চলিঙ্গেশ্বর শিব লিঙ্গটি দেবী সীতা বনবাসে থাকাকালীন পুজো করতেন। সেকারণে একেবারে জঙ্গলের মধ্যে রয়েছে এই শিবমন্দির। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন এই শিব মন্দিরে পুজো দিলে মনের ইচ্ছে পূরণ করা হয়। নীলগিরি পর্বতমালার উপরে রয়েছে এই শিবমন্দিরটি। আবার অনেকে বলেন বানাসুর এই স্বয়ম্ভূ শিবলিঙ্কের পুজো করতেন। বালেশ্বর থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে রয়েছে এই শিবমন্দিরটি।

একেবারে জঙ্গলের মাঝে রয়েছে শিবমন্দিরটি। জঙ্গলটির নাম কুলডিহা। জঙ্গলের মধ্য দিয়ে থেকে হবে মন্দিরের কাছে। প্রায় ৩০০ সিঁড়ি ভেঙে মন্দিরে পৌঁছতে হয়। পাঁচটি শিবলিঙ্গ রয়েছে এখানে। যেখানে একটি স্রোতধারা বয়ে যায় তার মাঝে রয়েছে পাঁচটি শিবলিঙ্গ। যেগুলি কোছে দেখা যায় না। কিন্তু হাত দিয়ে স্পর্শ করা যায়। মহাদেবের অত্যন্ত ভক্ত ছিলেন বাণাসুর। বিশ্বাস করা এই ঝরনার জলে স্নান করতে রোগমুক্তি ঘটে।

এখানে আরেকটি আশ্চর্য জনক জিনিস দেখা যায়। এই জঙ্গলে বটগাছের পাঁচটি পাতা দেখতে পাওয়া যায়। শ্রাবণমাসে এখানে ভক্তদের ভিড় থাকে। শ্রাবণ মাস শেষ হয়ে গিয়েছে কাজেই এই সপ্তাহ থেকে সেই ভিড় আর এখানে দেখা যাবে না। নীলগিরি পাহাড়ের অসাধারণ সৌন্দর্য মুগ্ধ করবে সকলকে। তাহলে আর দেরি না করে ঘুরে আসুন এই জায়গায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+